নিউইয়র্কে ব্রুকলিন ইসলামিক সেন্টার’র নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রুকলিন ইসলামিক সেন্টার (বিআইসি)‘র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ জানুয়ারী মসজিদ মিলনায়তনে (৭২২ চার্চ এভিনিউ) দ্বিবার্ষিক সাধারণ সভা এ কমিটি গঠন করা হয়। ট্রাস্টিবোর্ড মেম্বারদের প্রত্যেক্ষ ভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম আজম।
এর আগে দুই পর্বে সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব ছিল সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলম আজম। সভা পরিচালনা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সাফায়েত হোসাইন সাফা। প্রতিবেদনে তিনি, ৭২৬ চার্চ এভিনিউতে নতুন ভবন ক্রয়, রমজান মাসে ইফতারী ও তারাবীহ নামাজ সম্পাদন, ঈদের নামাজের ব্যবস্থা, মসজিদ সম্প্রসারণে নতুন বাড়িটি ক্রয়, ইসলামি স্কুল, হিফজ বিভাগ ও সামার স্কুলের কার্যক্রম, কবরস্থান ক্রয়, বিবাহ-আকিকা, বিবিকিউ পার্টি, সিপিএ দ্বারা অডিট, হজ্ব সেমিনার, হিজরী নতুন বর্ষ উদযাপন ও নিয়মিত ফ্যামিলি নাইট, ট্রাষ্টিবোর্ড ও কার্যকরী কমিটির মিটিং এর বিবরণ দিয়ে বলেন, আল্লাহর ঘরের কাজে সকল সদস্য ও মুসিল্লরা ছিল অত্যন্ত আন্তরিক। যার ফলে আমাদের একটি বলিষ্ঠ টিম ওয়ার্ক ছিল। আল্লাহর ঘরের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা অনেক কাজ করা সম্ভব হয়নি। এ জন্য আবারও ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি। অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক একেএম সাইফুল আলম, উইকেন্ড স্কুলের বিবরণ দেন নূরুল আনোয়ার। উল্লেখ, বিআইসি উইকেন্ড স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা ১৬০ এবং হিফজ ক্লাসের ছাত্র ছাত্রীর সংখ্যা ৬০, মোট পুরুষ শিক্ষক ৯ জন এবং মহিলা শিক্ষিকা ৬ জন। ১৫০০ কবরস্থান ক্রয় ও তদারকির বিবরণ দেন মো: ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সাইফুল আলম আজম বলেন, আল্লাহর ঘরের পরিচালনার কাজে একজন নুন্যতম সদস্য হতে পেরে আমরা গর্বিত। আল্লাহ ঘরের খেদতম করার দায়িত্ব অত্র এলাকার প্রত্যেক মুসলমানের। মসজিদ হলো মহান আল্লাহ তায়ালার কাছে ইবাদতের স্থান। তিনি বলেন, নতুন ভবন ক্রয় করতে ১.১ মিলিয়ন ডলার কর্জে হাসানা নেওয়া হয়। এ অর্থ আগামি তিন বছরে মধ্যে পরিশোধ করতে হবে। তাই আল্লাহর ঘরের কাজকে সুন্দর ভাবে আঞ্জাম দেওয়ার জন্য সকলের নিকট দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। দ্বিতীয় পর্ব নির্বাচন পরিচালনা করেন,কমিউনিটি একটিভিষ্ট সিপিএ আরমান চৌধুরী। তাকে সহযোগিতা করেন মসজিদ পরিচালানা কমিটির সাবেক সভাপতি এম এম মাওলা সুজন, আবু আহমেদ ওবাইদা ও আব্দুল্লাহ আল আরিফ। উপস্থিত সদস্যরা গোপন ভোটের মাধ্যমে আগামি দুই বছরের জন্য ট্রাস্টিবোর্ড সদস্য নির্বাচিত করেন।
ট্রাস্টি বোর্ড মেম্বাররা হলেন, আবু সামীহাহ সিরাজুল ইসলাম, একেএম সাইফুল আলম, সাফায়েত হোসাইন সাফা, নুরুল আনোয়ার, মো: মুসলিম উদ্দিন, আবুল কাসেম, আহমেদ আবু উবাইদা, প্রফেসর কাজী ইসমাঈল, মাহবুবুর রহমান, হাসান সারোয়াদ্দীন দুলাল, ফখরুল ইসলাম, সাইফুল্লাহ বেলাল, জান্নাতুন নাঈম ও সেলিনা আক্তার। ট্রাস্টিবোর্ডে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হয়। আগামি দুই বছরের জন্য আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম আজম।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী