Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রেন টিউমারে আক্রান্ত সহকর্মী হানিফের পাশে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: May 24, 2020 | 3:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ব্রেন টিউমারে আক্রান্ত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট তানিন হানিফের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা। করোনা মহামারির মধ্যেই বাপা এককালিন অনুদান হিসেবে ২১ হাজার ৬০০ ডলার প্রদান করেছে তাকে। গত ২৩ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি অডিটোরিয়ামে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে এক অনুষ্ঠানে তানিন হানিফ ও তার পরিবারকে এই চেক হস্তান্তর করেন বাপা নেতৃবৃন্দ। বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরীর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট এ কে এম আলমের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে ছিলেন বাপার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার পুলিশ অফিসার রাশেখ মালিক, ইভেন্ট কো-অডিনেটর পুলিশ অফিসার মামুন সরদার, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান, কো-ট্রেজারার মেহেদী মামুন, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী প্রমুখ।
বাপার ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার মামুন সরদার জানান, করোনাভাইরাস তান্ডবের আগে ট্রাফিক এজেন্ট ফেনীর সন্তান তানিন হানিফ (৩৩) ব্রেন টিউমারে আক্রান্ত হন। সে সময় তাকে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। কিন্তু এর মাসখানেক পর এপ্রিলের মাঝামাঝি ওই হাসপাতালে ফলোআপের জন্যে গেলে জানা যায়, টিউমারটি ঠিকমত অপসারণ না হওয়ায় তা আরো বড় আকার ধারণ করেছে। এমন অবস্থায় চিকিৎসকরা খুব দ্রুত তার অস্ত্রোপচারের পরামর্শ দেন। করোনা মহামারির চরম পর্যায়ের সে সময় কোন হাসপাতালেই করোনা রোগী ব্যতিত অন্য কোন রোগির চিকিৎসা করা হচ্ছিল না। অথচ হানিফের দ্রুত অস্ত্রোপচার করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এ অবস্থায় কিংকতব্যবিমূঢ় বাপার সদস্যরা এক পর্যায়ে মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে কনভিন্স করতে সক্ষম হন। অবশেষে দীর্ঘ ১২ ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়েছে বলে মামুন সরদার জানান।

নিউইয়র্ক পুলিশের অফিসার মামুন সরদার আরো জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে তানিন হানিফের চাকরি নতুন হওয়ায় চিকিৎসার জন্যে ছুটিতে থাকাকালিন বেতন পাচ্ছিলেন না। এসময় বাপার নেতৃবৃন্দ পুলিশ কমিশনার ডারমট এফ শিয়ার সাথে দেন-দরবারের মাধ্যমে চিকিৎসাকালিন পুরো সময়ে পূর্ণ বেতন পাবার বিষয়টি নিশ্চিত করেন। মামুন সরদার আরো জানান, চিকিৎসার শুরুতেও বাপার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ৩ হাজার ডলার প্রদান করা হয় তানিন হানিফকে। তার স্ত্রী ইশরাক জাহান পলির হাতে চেকটি তুলে দেন।
এছাড়াও তানিন হানিফের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট নানা বিষয়েও বাপা নেতৃবৃন্দ সহযোগিতা করেন। এসব বিষয়ে বাপার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট এ কে এম আলম, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার পুলিশ অফিসার রাশেখ মালিক, ইভেন্ট কো-অডিনেটর পুলিশ অফিসার মামুন সরদার, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান, কো-ট্রেজারার মেহেদী মামুন, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী প্রমুখ।
এদিকে, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট তানিম হানিফ তার পাশে দাঁড়ানোর জন্য বাপার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV