নিউইয়র্কে ভাড়াটিয়াদের ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে : প্রশাসনের হুঁশিয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : অভিবাসী ভাড়াটিয়াদের কাছে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র দেখতে চাচ্ছেন বাড়ির মালিকরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে নিউইয়র্কের মানুষ। মালিকরা সম্প্রতি এ ধরনের কার্যক্রম শুরু করেছেন বলে ক্রমাগত অভিযোগ পাওয়া যাচ্ছে। নতুন যারা বাড়ি ভাড়া চাইতে যাচ্ছেন তাদের কাছে তো বটেই, দীর্ঘদিন ধরে বসবাসরত পুরাতন ভাড়াটিয়াদের কাছেও হঠাৎ করে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র চাওয়া হচ্ছে। বাড়ি মালিকদের এ ধরনের আচরণে নাগরিক সাধারনের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমনি প্রশাসনও এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এমন একটি ঘটনার খবর ১৯ জুন ডেইলি নিউজ-এ প্রকাশ পেলে সর্বত্র আলোড়ন সৃষ্টি হয় এবং গভর্ণর এন্ড্রু কুমো, মেয়র বিল ডি ব্লাজিও ও সিটি প্রশাসন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গভর্ণর কুমো এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বলেছেন বাড়ি মালিকদের এ ধরনের পদক্ষেপ নিউইয়র্ক স্টেটের রীতি-নীতির পরিপন্থী এবং বেআইনী। এ ধরনের কার্যকলাপ কখনই সহ্য করা হবে না। তিনি সকল নাগরিককে তাদের এই অধিকার সম্পর্কে সচেতন থাকতে বলেছেন।
এ ঘটনাটি ঘটেছে জ্যাকসন হাইটস সংলগ্ন জাংশান বুলেভার্ড এলাকায়। এখানকার একটি এপার্টমেন্ট ভবনের মালিক তার ২৩ জন ভাড়াটিয়াকে লিখিত নোটিশ জারি করে তাদের সিটিজেনশিপের প্রমাণপত্র অথবা গ্রীণ কার্ড, সোস্যাল সিকিউরিটি কার্ড, আয়ের সূত্র হিসাবে চাকরি বা ব্যবসার কাগজপত্র দাখিল করতে বলেন। অন্যথায় তাদের লীজ নবায়ণ করা হবে না বলে নোটিশে উল্লেখ করেন। নোটিশ পাওয়া একজন ভাড়াটিয়া সঙ্গে সঙ্গে স্থানীয় স্টেট সিনেটর হোজে পেরাল্টার কাছে বিষয়টি তুলে ধরলে তিনি তা স্টেট এ্যটর্ণি জেনারেল এরিক ¯œাইডারের গোচরীভূত করেন। এ্যাটর্ণি জেনারেল সরাসরি এই বাড়ির মালিক জয়দীপ রেড্ডিকে চিঠি দিয়ে কঠোর ভাষায় জানিয়ে দেন, তার এই কার্যক্রমে স্টেট ও সিটির বিদ্যমান আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ইমিগ্রেশনজনিত অবস্থানের কারণে কাউকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি কোনমতেই সহ্য করা হবে না।
মেয়র বিল ডি ব্লাজিও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই নোটিশ প্রত্যাহার না করলে জয়দীপকে আইন অনুযায়ী আড়াই লাখ ডলার জরিমানা করা হতে পারে। শেষ খবরে জানা গেছে জয়দীপ এ নোটিশ প্রত্যাহার করে নিয়েছেন এবং এর জন্য ক্ষমা প্রর্থণা করেছেন।
কিন্তু এই একটি ঘটনাতেই বাড়ির মালিকদের এ ধরনের কার্যক্রম থেমে নেই। বাড়ি ভাড়া চাইতে গিয়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী জানিয়েছেন, ১ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কোন বাসায় মুভ করতে হবে বলে তিনি হন্যে হয়ে বাসা খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু বেশ কযেকজন বাড়ি মালিক তার যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি এদেশে বৈধ এ কথা জানাবার পরও তারা কাগজপত্র দেখতে চান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই মালিকদের মধ্যে বাংলাদেশীও আছেন।
বাড়ি মালিকদের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে গত বুধবার জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় ভাড়াটিয়াদের অধিকার বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই এলাকার সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে ড্যানিয়েল ড্রম জাংশান বুলেভার্ডের বাড়ি মালিকের বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা মাঝে মাঝেই ইমিগ্রেশন বিষয়ক বৈষম্যের ঘটনার খবর পাই। কিন্তু নোটিশ দিয়ে ইমিগ্রেশনের কাগজপত্র চাওয়ার এমন মারাত্মক ঘটনার কথা আর শুনি নাই।
একটি তথ্যে জানা গেছে, ইমিগ্রেশন সংক্রান্ত বৈষম্যের ২৯১টি অভিযোগের বিষয়ে এখন তদন্ত চলছে। কুইন্স এলাকার ভাড়াটিয়াদের মধ্যে প্রায় অর্ধেকই বিদেশে জন্মগ্রহণকারী অভিবাসী। নগরীতে এই এলাকাতেই বসবাসকারী অভিবাসীদের সংখ্যা সর্বোচ্চ বলে এই তথ্যে উল্লেখ করা হয়েছে। আজকাল
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল