Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মঞ্চ-নাট্যাঙ্গণকে চাঙ্গা করার নানা কর্মসূচি ‘প্রজাপতি ঘর’র

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 12, 2019 | 11:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মঞ্চ নাটকের জনপ্রিয়তা পুনরুদ্ধারকল্পে ‘প্রজাপতি ঘর’ নানা কর্মসূচি ঘোষণা করেছে। এই সংগঠনের ব্যানারে ১১ এপ্রিল বৃহস্পতিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিবাসীদের কাহিনী অবলম্বনে ‘লটারি’ নামক একটি নাটক মঞ্চস্থ করা হবে ২৬ এপ্রিল। সেটিতে অভিনয় করার জন্যে অভিনেতা আজিজুল হাকিম, রিচি সোলায়মান এবং সাব্বির রনীসহ বেশ ক’জন এখন নিউইয়র্কে। সংবাদ সম্মেলনে লটারির প্রেক্ষাপট উপস্থাপন করেন নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

আনিসুর রহমান দিপুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রজাপতি ঘরের কর্ণধার সৈয়দ জামিম। মঞ্চনাটকের মাধ্যমে দেশ ও প্রবাসের অসঙ্গতি, উন্নয়ন-সম্ভাবনার তথ্য এবং বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মে সঞ্চারিত করার সংকল্পে এ সময় আরো বক্তব্য রাখেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের এটর্র্নী মঈন চৌধুরী, কমিউনিটি লিডার আসিফ বারি টুটুল এবং ফাহাদ সোলায়মান, সাংস্কৃতিক সংগঠক ও কন্ঠশিল্পী তানভির শাহীন, চন্দন চৌধুরী, নীলিমা শশী, শ্রাবণী, নাজিয়া লিনা, মাজিদ লোদি প্রমুখ। সংবাদ সম্মেলনের মঞ্চে আরো ছিলেন অভিবাসন বিষয়ে অভিজ্ঞ ড. রফিক আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হারুন ভ’ইয়া।
মঞ্চ নাটকের আবহকে আরো হৃদয়গ্রাহি করতে ‘কবিতা নৃত্যে’ অংশ নেবেন নাজিয়া জাহান ও মাজিদ লোদি। জিনাত হাকিম বলেন, নিউইয়র্কে নাট্যচর্চা আগে অনেক হয়েছে। সাম্প্রতিক সময়ে কী এক অজানা কারণে এক ধরনের স্থবিরতায় আক্রান্ত হওয়ায় আমি সেখানে জাগরণ ঘটাতে চাই। কারণ, নাটকের মাধ্যমেই গণজাগরণ সহজ হয়। রিচি সোলায়মান বলেন, মঞ্চ নাটকের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার সাথে অভিনেতা-অভিনেত্রীদের যে সম্পর্ক রচিত হয়, টিভি নাটকে সেটি সম্ভব নয়। মঞ্চ নাটকে মানুষকে উজ্জীবিত করাও সহজ। ইতিপূর্বে তা প্রমাণিত হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ