নিউইয়র্কে মদ্যপ নারীর গাড়ি চাপায় বাংলাদেশি আব্দুল্লাহ নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মদ্যপ নারী চালকের গাড়ি চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ (২৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ব্রুকলিনের ইস্ট ১০৫ও এভিনিউ ডিতে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহর দেশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

পুলিশ জানায়, ট্রেজার লগিং (২২) নামের ওই নারী চালক মদ্যপ অবস্থায গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার চার বছর বয়সী ছেলে সঙ্গে ছিল। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ’র ই-সাইকেলকে চাপা দেন। ঘটনার পরপরই আব্দুল্লাহকে স্থানীয় ব্রুডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক লিগিংসের বিরুদ্ধে হত্যা ও মদ্যপ অবস্থায় শিশুর জীবন বিপন্ন করে গাড়ি চালানোর অপরাধে অভিযোগ দাযের করা হয়েছে।
আব্দুল্লাহর চাচা বেলাল হোসেন জানান, ২০১৭ সালে আব্দুল্লাহ নিউইয়র্কে আসে। সে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে একটি বাসায় চার বাংলাদেশি বন্ধুর সঙ্গে থাকতেন।
আব্দুল্লাহর রুমমেট আরিফুর রহমান সবুজ ও খোকন উল্ল্যাহ জানান, তারা নিজেদের অবস্থান জানতে ‘জেনলি’ নামের একটি অ্যাপস ব্যবহার করেন। রোববার রাতে ওই অ্যাপে তারা দেখেন, আব্দুল্লাহ একটি স্থানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন। এতে তারা চিন্তিত হয়ে তাকে ফোন করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা সেখানে যান। সেখানে পুলিশ তাদের জানায়, আব্দুল্লাহ মারা গেছেন।
জানা যায়, আব্দুল্লাহ গত তিন বছর পর্বে অবৈধপথে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর স্থায়ী বসবাসের জন্য পলিটিক্যাল এসাইলামের জন্য আবেদন করলে আবদেনটি মঞ্জুর হয় এবং তিনি গ্রীণকার্ডের জন্য অপেক্ষারত ছিলেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি