Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত, গুরতর আহত ২

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: July 8, 2013 | 10:28 PM

ইউএসএ নিউজ অনলাইন : নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জহিরুল আলম সানী (২২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন এবং গুরতর আহত হয়েছেন আরো ২ বাংলাদেশী। নিহত জহিরুল আলম সানীর বাড়ি চট্রগ্রামের আগ্রাবাদে। আহতদের লুথার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, শাহেদুল হক (২৪) এবং নাজমুল হক (২২)। তারা দু’ভাই। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। হতাহতরা সবাই ব্রুকলীন এলাকার বাসিন্দা। ওই ৩ জন এক সাথে কাজ করতেন সিটির একটি ডানকিন ডোনাস্টে।
স্থানীয় সময় রোববার ভোর ৪টার দিকে ব্রুকলীন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গিয়ে কারটি একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগলে কারটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে সানি নিহত এবং অপর ২ জন গুরতর আহত হন।07082013_000014_BROOKLY_ACCEDENT
জহিরুল আলম সানীর পরিবারে চলছে আহাজারি। তার বাবা ক্যাব চালক জানে আলম জানান, জহিরুল আলম সানীর লাশ দেশে আগ্রাবাদে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
আহত নাজমুল হক জানান, তারা তিন বন্ধু স্থানীয় কনি আইল্যান্ড বীচ থেকে রাত প্রায় সাড়ে ৩ টায় ব্রুকলীনের নিজ নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হন। ঘটনার দিন মধ্যরাতে ওই ৩ জন একসাথে একটি কারে করে কনি আইল্যান্ড বীচে গিয়েছিলেন। নিহত সানী কারটি চালাচ্ছিলেন। পুলিশ এসে গাড়ি কেটে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জহিরুল আলমের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবরটি টিভি চ্যানেল সেভেন, একুশে টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। জহিরুল আলমের নামাজে জানাজা সোমবার অনুষ্ঠিত হয় এবং তার মরদেহ চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV