Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মস্তিষ্কবিহীন এক শিশু!

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:40 AM

বাংলা প্রেস (নিউইয়র্ক): বিলিভ ইট অর নট। মস্তিষ্কশূন্য অবস্থায় বেঁচে রয়েছে নিউইয়র্কে তিন বছরের এক ছেলেশিশু। সে রীতিমত হতবুদ্ধি করে দিয়েছে চিকিৎসকদের।কারণ ছেলেটি বর্তমানে প্রায় মস্তিষ্কশূন্য অবস্থায় বেঁচে রয়েছে। তবে পুরো মস্তিষ্ক নয় বরং তার মস্তিষ্কের সেরিবেলাম নামের একটি অংশ নেই। আর এ অংশটিই মূলত স্নায়ুতে গতিসঞ্চার, ভারসাম্য নিয়ন্ত্রণ, সমন্বয় এবং মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে থাকে।চেজ ব্রিটন নামের শিশুটির এ অবস্থা তার চিকিৎসকদের যতো না হতবুদ্ধি করেছে তার থেকেও অনেক বেশি দ্বিধায় ফেলে দিয়েছে। গর্ভাবস্থায় পাওয়া আলট্রাসাউন্ড ছবিতেও এ বিষয়টি ধরা পড়ে বলে চেজের মা হেদার জানান। ওয়াশিংটন ডিসির চিলড্রেন্স ন্যাশনাল মেডিক্যাল সেন্টারের ফেটাল অ্যান্ড ট্রানজিশনাল মেডিসিন বিভাগের প্রধান ড আদ্রে দু প্লেসিসের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, উভয়সংকাটবস্থার এটি অন্যতম প্রধান কারণ। কেননা যদি তার মস্কিষ্কে একটি সেরিবেলাম থেকেই থাকে তাহলে সেটা কোথায় আছে? এছাড়া চেজি জন্মান্ধ এবং তার মস্তিষ্কে ‘পনস’ নামে এমন একটি অংশেরও ঘাটতি আছে যা মূলত মানব দেহের ঘুম ও শ্বাস নেওয়ার মতো কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে।তবে চেসির এ সমস্যা বংশানুক্রমিক অস্বাভাবিকতা না গর্ভাস্থায় পাওয়া কোনো আঘাতের ফলাফল কি না চিকিৎসকরা তা নিশ্চিত করে বলতে পারেননি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV