Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মহানগর আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে অভিযোগ : বহিস্কৃত জাকারিয়া চৌধুরী বহিরাগত ও অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করছেন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 7, 2020 | 2:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিস্কৃত সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী কতিপয় বহিরাগত ও অনুপ্রবেশকারী সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন। যা সম্পূর্ন অসাংগঠনিক। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এ ধরনের অসাংগঠনিক ও অবৈধ আচরনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকী পার্টি সেন্টার চায়নিজে স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন’ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় এবং মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুজিব বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব নুরুল আমিন বাবু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক খসরুজ্জামান খসরু, প্রধান সমন্বয়কারী নুরুল ইসলাম নজরুল. প্রধান উপদেষ্টা এন. আমিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন সিরাজী ও সাইকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. শিমুল হাসান ও ইসমত হক খোকন, প্রচার কমিটির আবুল কাশেম ও মাহফুজুল হক হায়দার, জনসংযোগ কামিটির সৈয়দ ইলিয়াস খসরু, সাংস্কৃতিক কমিটির শিবলী ছাদেক শিবলু, মঞ্চ উপকমিটির মো. রশিদ রানা ও সফিকুর রহমান সাফাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ১৭ই মার্চ নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জাতির পিতার জীবনভিত্তিক নাটক মঞ্চায়ণ, আলোচনা সভা, সাময়িকী প্রকাশ, প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ। আমরা মুজিব বর্ষকে স্মরনীয় করার লক্ষ্যে এখনো অন্যান্য কর্মসূচী প্রণয়নে সচেষ্ট রয়েছি। এসব বিষয় প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আন্তরিক সহযোগিতা কামনা করছি।

লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা ইতিমধ্যেই জানেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিস্কৃত হয়েছেন। উক্ত বহিস্কৃত জাকারিয়া চৌধুরী কতিপয় বহিরাগত ও অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন। যা সম্পূর্ন অসাংগঠনিক। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এ ধরনের অসাংগঠনিক ও অবৈধ আচরনের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মুজিব বর্ষের কর্মসূচী গ্রহণ করার পর আামদের আহ্বায়ক কমিটি ও কার্যকরী কমিটির নাম, পদবী ও বক্তব্য বিকৃত করে বিজ্ঞপ্তি ও রিপোর্ট প্রকাশ করা হচ্ছে, যা আমাদের দ্বারা প্রেরিত নয়। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ও আমাদের নিরুৎসাহিত করার এই দূরভিসন্ধি চিহ্নিত করার জন্য আমাদের প্রচেষ্টার পাশাপাশি সংবাদিকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
পরে নেতৃবৃন্দ সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া চৌধুরীর বহিস্কার পত্র সরবরাহ করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

https://www.facebook.com/USANewsNY/videos/780012965837494/
https://www.facebook.com/USANewsNY/videos/591437175045758/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV