Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মহানগর যুবলীগের উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: September 28, 2020 | 2:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মহানগর যুবলীগ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করে সংগঠনটি। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’য়া করা হয়।

নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি সম্পাদক মিসবাহ্ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি আবু তাহের, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, কমিউনিটি নেতা জাবেদ সিরাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ, রেজা আব্দুল্লাহ, কারী উল মৌলা দুলাল, আজাদুল কবির প্রমুখ।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল সরকার, হুমায়ূন কবীর, ব্রুকলীন যুবলীগের সভাপতি গোলাম মোরশেদ আলম, জয়নাল আবদীন, মহানগর যুবলীগের সহ সভাপতি দীপঙ্কর দেব সুমন, সাংগঠনিক সম্পাদক রিটন সরকার, জাকের রহমান সম্রাট, এমদাদ প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ তারই সুযোগ্য কন্যার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিজ চোখে দেখে যেতে পারতেন নিজের স্বপ্নের সেই সোনার বাংলা।

সভায় বক্তারা শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং যুবলীগের পক্ষ থেকে নেয়া নানা কাজের কথা উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে লড়াই ও সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে তার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করা হয়েছিল। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের পথে ধাবিত হচ্ছে তখনই ষড়যন্ত্রকারিরা সোচ্চার হয়েছে। ষড়যন্ত্রকারিদের প্রতিহত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ