নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রাম সমাপনী উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম টিউটোরিং প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের সামার প্রোগ্রামের কমন কোরের ম্যাথ এবং ইংরেজির ওপর ৮ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাকদের অংশগ্রহণে টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস শাখায় পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল, মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন ও ইংলিশ শিক্ষক স্কট।

প্রোগ্রামের আওতায় কিন্ডার গার্ডেন থেকে ৭ম গ্রেডের শিক্ষার্থীদের কমন কোরের কারিকুলামের ম্যাথ, ইংলিশ রাইটিং, সর্ট রেসপন্সের ব্যাপারে শিক্ষা দেয়া হয়। পাশাপাশি ৭ম গ্রেডের শিক্ষার্থীদের স্পেশেলাইজড হাই স্কুলের মডেল টেস্টের ওপর ধারণা দেয়া হয়েছে। হাইস্কুলগামী শিক্ষার্থীদের এলজাবরা-ওয়ান, এলজেবরা-টু, ক্যামেস্টির ওপর দেয়া হয় প্রশিক্ষণ। এছাড়া স্যাটে অংশগগ্রহণ করবে এমন শিক্ষার্থীদের ৪ ঘন্টার প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাতে তারা ভাল স্কুলে ভর্তির সুযোগ সহ স্কলারশিপ পেতে পারে।
সামার প্রোগ্রামে শিক্ষা প্রদান করেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন। তার সঙ্গে ছিলেন ইংলিশ শিক্ষক স্কট, মিনহাজ সহ অন্যরা।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা এ সুযোগে বিশেষ শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests