Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘মার্কস হোম কেয়ার বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ : জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনায় মজেছে হাজারো দর্শক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: June 17, 2019 | 5:32 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2754538904620001/

https://www.youtube.com/watch?v=wkfYcOnw7As

https://www.youtube.com/watch?v=NTUWkbutwZk

https://www.youtube.com/watch?v=vUMI9c2aAtE

https://www.youtube.com/watch?v=MYbZRG1a-_o

https://www.youtube.com/watch?v=bDqPL56TgBE

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালী ঐতিহ্যের ধারা বিকশিত করা, নতুন প্রজন্মসহ মূলধারায় দেশীয় সংস্কৃতি ও পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘মার্কস হোম কেয়ার বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের জেরেগা এভিনিউ এবং ওয়াটারবারী এভিনিউ’র রাস্তার ওপর গত ১৬ জুন রোববার বসেছিল বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপি এ উৎসব। নিউইয়র্কে বসবাসকারী নানা বয়সী বাঙালিরা এ উৎসবে যোগ দেন। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা উপভোগ করতে আসেন এ উৎসব। এদিন দুপুরে মেলা শুরু হলেও অনেকটা শেষ বেলায় পুরোপুরি জমে ওঠেছিল মেলা প্রাঙ্গণ। উপচেপড়া দর্শনার্র্থীদের অংশগ্রহণে এ আনন্দমেলা শেষ হয় সন্ধ্যে প্রায় আট টায়।

উৎসব স্থলে স্থাপিত বিশাল মঞ্চে বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে আগত দর্শক শ্রোতাদের। বরেণ্য সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, তানভীর শাহীন, বীনা মজুমদারের সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন মেলায় আগত উৎসবমুখর প্রবাসীরা।

এদিন দুপুরে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার অতিথি ও সংগঠনের কর্মকর্তদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ধীরে ধীরে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়।

মেলার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, বাংলাদেশের মঙ্গলা বন্দর চেয়ারম্যান এয়ার কমোডর একেএম ফারুক, এটর্নী এইচ ব্রুশ ফিসার, এটর্নী তৌশিক চৌধুরী, এটর্নী বেরী ডি সিলভার, বিএসিসি’র সাধারণ সম্পাদক নজরুল হক, মেম্বার সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল, মেলা কমিটির কনভেনার সারওয়ার চৌধুরী, প্রধান সমন্বয়কারী নূর উদ্দিন, মেম্বার সেক্রেটারী এ ইসলাম মামুন, কর্মকর্তা আব্দুল গাফফার চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, কমরেড আকছাদ আলী, বুরহান উদ্দিন, উপদেষ্টা সাখাওয়াত আলী, তোফায়েল চৌধুরী, শেখ আল মামুন, আলমাস আলী প্রমুখ। আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এ সময় মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিসহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূলধারার নেতৃবৃন্দ ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ আয়োজনের ভূঁয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশিয় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্যের ধারা টিকিয়ে রাখতে এবং মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতির পরিচিতি ঘটাতে এ ধরণের উৎসব আয়োজন ভূমিকা রাখবে।
মেলায় ইউএস কংগ্রেসম্যান হুজে সরিয়ানো, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিনজার ও কাউন্সিলম্যান রুবিন ডিয়াজের পক্ষ থেকে স্পন্সর সহ ১১জনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের তথ্যবহুল উপস্থাপনা করেন রাশেদ মজুমদার, ফিজা ফজিলাতুন্নেসা ও আবু বকর আলী।

মেলায় ছিল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, বাংলাদেশি ঐতিহ্যবাহী মজাদার খাবার, পোশাক, শাড়ি-গয়না সহ বিভিন্ন উপহার সামগ্রীর স্টল। স্টলগুলোতে দর্শনার্র্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মেলায় ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যের উৎসব শেষ হয়। এসময় মোহাম্মদ এন মজুমদার উৎসবে যোগদান ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঐতিহ্যের উৎসব’র বিশেষ বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি এবং ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/user/usanewsonline) সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV