নিউইয়র্কে মাস্কের কৃত্রিম সংকট, দাম বেশি নিলে ২৫ হাজার ডলার জরিমানা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনা ভাইরাস আতঙ্কে ফেস মাস্ক কেনার হিড়িক পড়ে গেছে। অনেকে একাধিক মাস্ক কিনে ঘরে জমা করছেন। হঠাৎ করে এর চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই সুযোগে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা। দিন দিন তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একটি মাস্ক কমপক্ষে ১৭ ডলারে বিক্রি হচ্ছে। মাস্কের দাম বাড়িয়ে দেয়ায় ব্যবসায়ীদের ওপর চটেছে কনুজ্যুমার এফেয়ার্স বিভাগ এবং ওয়ার্কার প্রকেটশন। যেসব দোকানি বা ব্যবসায়ীরা মাস্কের দাম বেশি রাখছেন তাদের ৫’শ ডলার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। একই সঙ্গে করোনা ভয়ে ভীত হয়ে যারা অধিক পরিমান মাস্ক কিনে বাসায় জমা করছেন তাদের এ থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কমিশনার সালাস বলেছেন, এটা অগ্রহনযোগ্য এবং অমানবিক। তিনি বলেন, আমরা খবর পেয়েছি কোন কোন দোকানে মাস্কের দাম ১’শ ডলার পর্যন্ত রাখা হচ্ছে। ফলে আমরা ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। এবং যে কোন মূল্যে আমরা এর দাম কমিয়ে আনতে সমর্থ হবো। কোন দোকানে মাস্কের দাম বেশি রাখছে মনে হলে ক্রেতাদের ৩১১-এ কলা দেয়ার পরামর্শ দিয়েছে কনজ্যুমার এফেয়ার্স বিভাগ।
এদিকে নিউইয়র্ক এটর্নি জেনারেল লেটিশিয়া বলেছেন, কোন ব্যবসায়ী চড়া দামে ফেস মাস্ক বিক্রি করেছে প্রমাণ করতে পারলে তাকে ২৫ হাজার ডলার জরিমানা করা হবে।
এদিকে দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলেছে, ফেস মাস্ক ব্যবহার করলেই সে করোনা ভাইরাস থেকে নিজেকে বাচানো যাবে একথা ঠিক নয়। বরং করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ যদি কারো মধ্যে দেখা দেয় তবে তিনি হাসি কাশি দেয়া বা অবাধ যাতায়াত কমিয়ে দেন বিশেষ করে মাস্ক ব্যবহার করেন তাহলে অন্যদের মধ্যে তা ছড়ানোর আশঙ্কা কমে যাবে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং