নিউইয়র্কে মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন কমিটি গঠিত
এনা : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবগঠিত ‘মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন’র সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ মামুন। সভায় নতুন এ সংগঠনের প্রেক্ষাপট বিবৃত করেন বজলুর রহমান এবং সংগঠনের সেক্রেটারী মিজানুর রহমান মিজান ঘোষণা করেন যে, ৬ মার্চ জাতিসংঘের সামনে বিক্ষোভ, ৭ মার্চ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্মারকলিপি প্রদান করা হবে। সভায় অভিযোগ করা হয় যে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরায় মাহমুদুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে নেয়া হয়েছে। এক মাসের মধ্যে তাকে মুক্তি না দিলে প্রবাসে দুর্বার আন্দোলনের হুমকিও দেয়া হয়। এ সভায় ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক ও ভাষ্যকার আতাউস সামাদ এবং মাহমুদুর রহমানের ঘনিষ্ট সহকর্মী সাংবাদিক অলিউল্লাহ নোমান। তারা প্রবাসের এ সংগঠনকে বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে চলমান রক্তচক্ষুর বিরুদ্ধে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন। এ সভায় আরো বক্তব্য রাখেন ডা. মুজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু প্রমুখ। এ সময় নবগঠিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মোশারফ হোসেন মিয়াকেও পরিচয় করিয়ে দেয়া হয়। উল্লেখ্য, ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সকলেই প্রবাসী। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, আজমল হোসেন কুনু, আতিকুল আহাদ, এডভোকেট জামাল আহমেদ জনি, বেলাল মাহমুদ, আনোয়ারুল ইসলাম, হেলালউদ্দিন, কাজী আজম, মাকসুদুল এইচ চৌধুরী, শাহাদত হোসেন, আশরাফউদ্দিন ঠাকুর, আব্দুল বাসেত, আবু সাঈদ আহমেদ প্রমুখ। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সেক্রেটারীম মোস্তফা কামাল পাশা বাবুল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও বিএনপি নেতা আকতার হোসেন বাদল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, সেইভ বাংলাদেশ মুভমেন্টের সেক্রেটারী কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, তারেক পরিষদের সহসভাপতি গোলাম হোসেন ও যুগ্ম সম্পাদক রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ যুক্ত বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের