Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তধারা বাংলাদেশের রাষ্ট্রদূতের ভূমিকা পালন করছে

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: February 24, 2018 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২০১৭ সালের নিউইয়র্ক বইমেলায় শামসুজ্জামান খানকে আজীবন সম্মাননা দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল তা আজ চ্যানেল আইয়ের স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমেপ্রাপকের হাতে তুলে দেয়া হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুজ্জামান খানের বন্ধু কবি আসাদ চৌধুরী। তাঁর সম্পর্কে মূল্যায়নধর্মী বক্তব্য রাখেন তাঁর বন্ধু কথাসাহিত্যিক রাহাত খান।আরো বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আনিসুল হক। নিউইয়র্ক মুক্তধারার পক্ষে বক্তব্য রাখেন নিউইয়র্ক বইমেলার প্রবক্তা বিশ্বজিৎ সাহা। ২৬ বছর ধরে যাঁরা নিউইয়র্ক বইমেলাকে চালিয়ে নেয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে স্মরণ করে ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি চ্যানেল আইকে ধন্যবাদ জানান। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর পুরস্কার তুলে দেন শামসুজ্জামান খানের হাতে।২০১৮ সালের নিউইয়র্ক বইমেলার পক্ষ থেকে এর আহবায়ক ড. নুরন নবী আগামী ২২, ২৩ ও ২৪ জুন ২০১৮-তে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক বইমেলায় সবাইকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ