নিউইয়র্কে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাইয়ের সাথে প্রবাসীদের সাক্ষাৎ
হাকিকুল ইসলাম খোকন, মো:নাসির, ওসমান গনি, সুহাস বডুয়া, হেলাল মাহমুদ, বাপসনিউজ : মুক্তিযুদ্ধের সংগঠক , রাষ্ট্রীয় চিন্তাবিদ সিরাজুল আলম খান দাদা ভাইয়ের সাথে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তার সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন নিউক্লিয়াসের সর্বকনিষ্ট সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া, বাংলাদেশ মানবাধিকার পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি,সিনিয়র সাংবাদিক ও প্রাবন্ধিক হাকিকুল ইসলাম খোকন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক শামসুউদ্দিন আহমেদ শামীম। প্রবাসী নেতৃবৃন্দ দাদা ভাইয়ের সাথে প্রায় তিন ঘন্টার বৈঠকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং প্রবাসীদেও ভূমিকা নিয়ে খোলামেলা আলোকপাত করেন। দাদাভাই বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সর্বোত্তম সহযোগীতার আহবান জানান। দাদাভাই প্রবাসীদের বলেছেন নতুন প্রজন্ম এবং প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করবে। প্রবাসী নেতৃবৃন্দ দাদাভাইয়ের স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন। উল্লেখ্য, দাদাভাই গত ৮ অক্টোবর শনিবার লন্ডন থেকে নিউইয়র্কে এসেছেন তার নিয়মিত চিকিৎসার জন্য। তিনি যুক্তরাষ্ট্রে একমাস অবস্থান করবেন। দাদার সাথে প্রতিদিনই প্রবাসীরা সাক্ষাৎ করছেন এবং তার সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এজন্য দাদা ভাই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes