Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: December 15, 2016 | 11:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় অর্জনের দিন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মহান ও গৌরবের বিজয় দিবস। প্রবাসে থাকলেও আজকের এই দিনটি এলে আমরা গর্ববোধ করি, স্মৃতিতে ফিরে যাই। বিজয়ের ৪৫ বছর পূর্ণ হলেও একাত্তরের পরাজিত শক্তি এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর প্রতীক মহসিন মিয়া, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের উদ্দেশে অভিবাদন প্রদান করেন মুক্তিযোদ্ধা মোস্তফা খান মিরাজ। অনুষ্ঠান শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV