Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা : ‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ জেগে উঠেছে’

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: June 22, 2019 | 8:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক সভা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা এবং কঠোর পরিশ্রমী মানুষদের বিশ্বস্ত অভিভাবক হিসেবে অভিহিত করে বলা হয়, ‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ জেগে উঠেছে, ঘুরে দাঁড়িয়েছে জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ রচনায়। শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের অস্থায়ী অফিসে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা-সাংবাদিক রাশেদ আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেক্টরস কমান্ডার ফোরামের গবেষণা ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।

এটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান, ফোরামের অন্যতম সহ-সভাপতি হারুন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ আলিম খান, প্রচার সম্পাদক শাহ জে চৌধুরী, যুব সম্পাদক ফাহাদ সোলায়মান, নির্বাহী সদস্য হাজী এনাম, কানু দত্ত প্রমুখ।

মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা এ সময় বিশেষভাবে উল্লেখ করেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তানিরা এখনও কাড়ি কাড়ি টাকা ঢালছে বাংলাদেশকে অস্থির রাখতে, মুক্তিযোদ্ধাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করতে। ওদের টাকায় সেই আলবদর, রাজাকার আর শান্তি কমিটির বেঁচে থাকা লোকজন এই প্রবাসেও অপপ্রচারে লিপ্ত রয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশে জ্বালাও-পোড়াও আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অভিযুক্ত করতে ওরা আন্তর্জাতিক মহলকেও বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।
শাহজাহান মৃধা বলেন, সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ রাখতে মুক্তিযোদ্ধা ও একাত্তরের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের একযোগে কাজ করতে হবে।

অপর বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মাসিক সম্মানি ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে বাজেটে। এটি চলতি বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ হয়নি। তা ২৫ হাজার টাকা করলে ন্যূনতম বেঁচে থাকার অবলম্বন হবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে।’

রাজধানী ঢাকার নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার যে কর্মসূচি চালু রয়েছে, তা সারাদেশের হাসপাতালে চালুর আবেদন জানিয়ে প্রবাসের মুক্তিযোদ্ধারা আরও বলেন, ‘প্রবাসে কোনও মুক্তিযোদ্ধা মারা গেলে তার লাশ দাফনের আগ পর্যন্ত সমস্ত ব্যয়ভার বাংলাদেশ সরকার যাতে বহন করে সে নির্দেশ জারি করতে বঙ্গবন্ধু কন্যার সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।’

রাজাকার-আল বদর-আল শামস এবং শান্তি কমিটির সকলের তালিকা প্রকাশের জন্যেও এ সময় সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আসছে ২৯ জুন রাজধানী ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে সেক্টর কমান্ডারস ফোরামের যে জাতীয় সম্মেলন হবে সেখানে যুক্তরাষ্ট্র ফোরামের প্রতিনিধিত্ব করবেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং সদস্য মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, এ সিদ্ধান্তও জানানো হয় এ সভা থেকে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ