Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা মনজুর আলী ননতু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: June 20, 2020 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক মনজুর আলী ননতু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় ১৭ জুন ভোর পাঁচটার দিকে এল্মহার্স্ট হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। বেশ ক’বছর থেকেই বাংলাদেশের মুক্তিযোদ্ধা ননতু হৃদরোগ এবং কিডনী রোগে ভোগছিলেন। পুনরায় হৃদরোগে আক্রান্ত হবার পরই তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছিল। প্রায় এক দশক থেকে নিউইয়র্ক প্রবাসী মনজুর আলী স্ত্রী ও এক কন্যাসহ এল্মহার্স্ট এলাকায় বসবাস করতেন। তিনি খেলাঘর, ছাত্র ইউনিয়ন, উদীচী, ন্যাপসহ স্বাধীন বাংলাদেশের প্রগতিশীল ধারার অগ্রসৈনিক ছিলেন।

রংপুরের সন্তান মনজুর আলী ননতুর নামাজে জানাযা সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এরপরই এই মুক্তিযোদ্ধাকে নিউজার্সির মার্লবরোতে মুসলিম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সশরীরে উপস্থিত হতে না পারলেও জাতীয় পতাকাসহ তার ভাইস কন্সাল আসিফ আহমেদকে পাঠিয়েছিলেন। নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি তাঁর দাফনের ব্যবস্থা করে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস।

পঁচাত্তর পরবর্তী সময়ে বাঙালি চেতনায় প্রগতিশীল আন্দোলনের পথিকৃত মুক্তিযোদ্ধা মঞ্জুর আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে প্রগতিশীল মহলে শোকের ছায়া নেমে আসে। মুক্তিযোদ্ধা মনজুর আলীর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা শোক জানিয়েছেন। যুক্তরাষ্ট্র উদীচী গভীর শোক প্রকাশ করে বলেছে, আজীবন প্রগতিশীল ধারার মানুষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উদীচী। গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীমউদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV