নিউইয়র্কে মুগ্ধ ভক্ত-অনুরক্তদের ভীড়ে লেখিকা তসলিমা নাসরিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাশে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক পড়ে যাওয়ায় বিব্রত লেখিকা তসলিমা নাসরিন দ্রুত বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করলেন। ২৩ জুন শনিবার অপরাহ্নে নিউইয়র্কে অনুষ্ঠানরত বইমেলায় এসেছিলেন তসলিমা নাসরিন। তিনি এ মেলার অতিথি/বক্তা কিছুই ছিলেন না। সাধারণ একজন দর্শক হিসেবে প্রবাসী বোনের সাথে মেলায় আসার পর অঙ্কুর প্রকাশনী’র স্টলে বসেন। সেখানে তার কয়েকটি বই রয়েছে। আশা ছিল বইয়ের ক্রেতাদের অটোগ্রাফ দেবেন। কিন্তু মুহূর্তেই অনেক ভক্ত-সমর্থক হায়-হ্যালো, কেমন আছেন ইত্যাদি বলতে বলতে তার গায়ের সাথে গা মিলিয়ে সেলফি উঠানোর প্রতিযোগিতায় লিপ্ত হন।

এক পর্যায়ে অঙ্কুর প্রকাশনীর স্টল ভীড়ের মধ্যে তলিয়ে যাবার উপক্রম হয়। এই প্রকাশনা সংস্থার প্রধান পরিচালক মেজবাউদ্দিন আহমেদও বিব্রতবোধ করেন। ভেতরে ভেতরে তিনিও মুগ্ধ হন তসলিমার জনপ্রিয়তা দেখে। কিন্তু ছবি উঠানোর প্রতিযোগিতায় মেলাস্থলে হৈ চৈ পড়ে যায়। এক পর্যায়ে তসলিমা বোনের সাথেই মেলাপ্রাঙ্গন ত্যাগ করেন ভক্ত-অনুরক্তদের কাছে বিদায় নিয়ে।
ভারতে নির্বাসিত জীবন-যাপনকারি এই লেখিকা মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে আসেন বোনের বাসায়। এর আগেও তিনি এই বইমেলায় এসেছেন। কিন্তু এবারের মত সেলফি যন্ত্রণায় পড়তে হয়নি। শার্ট-প্যান্ট পরিহিত তসলিমা ছিলেন প্রফুল্ল এবং শেষ পর্যন্ত হাসতে হাসতেই চলে যান।
প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক এবং ঐক্য পরিষদের নেতা টমাস দুলু রায় পৃথক পৃথকভাবে এ সংবাদদাতাকে বলেন, সকলেই ছবি উঠাতে চাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে। কেউ কেউ সেলফিতে ব্যস্ত হয়ে সেখানে ঠেলাঠেলি শুরু করেন। তবে সকলেই বেশ আন্তরিক ছিলেন তসলিমার প্রতি। ২২ জুন শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে ২৪ জুন রোববার। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion