নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড : ধর্মের নামে, ইসলামের নামে যেন আর কোন সন্ত্রাসী কর্মকান্ড না হয়
নিউইয়র্ক : ঐতিহ্যবাহী ‘মুসলিম ডে প্যারেড‘ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ সেপ্টেম্বর বাদ জোহর নিউইয়র্কে ম্যানহাটানের ৩৮ স্ট্রীট থেকে ২৩ স্ট্রীট পর্যন্ত। প্যারেডের তত্ত্বাবধান ও পরিচালনায় প্রথমবারের মতো দায়িত্বে ছিল প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। এবারের মুসলিম ডে প্যারেড থেকে এদেশে মুসলিম বিরোধী অপপ্রচার ও বিদ্বেষ বন্ধে সামাজিক একাত্মতা এবং অন্য সম্প্রদায়ের সদস্যদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য মুসলমানদের প্রতি উদ্যোগী হওয়ার আহ্বান জানান হয়েছে।
যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান ‘মুসলিম ডে প্যারেড’ গত ৩১ বছর যাবৎ নিউইয়র্কে বসবাসরত সকল মুসলমানদের সম্মিলিত ভাবে অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতাতেই গত রোববার অনুষ্ঠিত হলো ৩১তম ‘মুসলিম ডে প্যারেড’। মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার ও দেশ জুড়ে মুসলিম বিরোধী অপপ্রচার ছড়ানোর পরিপ্রেক্ষিতে এবারের ‘মুসলিম ডে প্যারেড’ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিন মেডিসন স্কোয়ারে সমবেতভাবে জোহর নামাজ আদায়ের পর প্যারেড শুরু হয়। প্যারেড ৩৮ স্ট্রীট থেকে শুরু হয়ে ২৩ স্ট্রীটে এসে সমাবেশ মঞ্চের সামনে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এর আগে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ মিলিত হন আয়োজকবৃন্দগণ। ডেমোক্র্যাটিক পার্টির কনভেশনে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচিত খিজির খান ছিলেন এবারের নিউই প্যারেডের গ্রান্ড মার্শাল। প্যারেড শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন তিনি। এর আগে তাকে প্যারেডের সর্বোচ্চ সম্মানসূচক গ্র্যান্ড মার্শাল উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তিনি তার বক্তব্যে মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। কোন ধরনের সন্ত্রাসী হামলায় কোন মুসলিম যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। খিজির খান বলেন, ইসলামের নামে সন্ত্রাসবাদ বন্ধে সবাইকে শপথ নিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমিনের নির্দেশিত পথে সবাইকে চলার জন্য তিনি আহ্বান জানান। ডোনাল্ড ট্রাম্পের মতো বর্ণবাদী ও বিদ্বেষ সৃষ্টিকারী প্রেসিডেন্ট প্রার্থীকে বয়কট করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়সহ শান্তিপ্রিয় সকল মার্কিন নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি। খিজির খান বলেন, ইসলামের নামে সমাজে যেসব বিভ্রান্তি আছে সেগুলি দুর করতে হবে। একই সাথে অন্য ধর্মের মানুষদের সাথে যোগাযোগ আর তাদের ধর্মীয় সমাবেশে বেশি বেশি করে যোগদানের জন্য তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান। বর্তমানের মুসলিম বিদ্বেষ বন্ধে সামাজিক একাত্মতা আর অন্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধিকে একটি বড় হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি। এসময় তিনি ধর্মের নামে, ইসলামের নামে যেন আর কোন সন্ত্রাসী কর্মকান্ড না হয় সেজন্য উপস্থিত হাজারো মুসলিমকে শপথ নিতে বলেন।
প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের মূলধারার রাজনীতিবিদ সহ সিটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ। এদের মধ্রে ছিলেন সিটি কাউন্সিল স্পীকার মেলিসা মার্ক বিভেরিটো। সমাবেশে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে ইসলাম এবং মুসলিম কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্ক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন মেলিসা মার্ক।
মুসলিম ডে প্যারেডে এবারের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামসি আলী। সভাপতির বক্তব্যে তিনি বিশ্বের অশান্ত রাজনীতির প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়ছে বলে উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনীতিতে মুসলিম বিদ্বেষ তথা ইসলামোফোবিয়া চরম আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে মুসলিম বিরোধী নেতিবাচক প্রচারণার শিকার পুরো কমিউিনিটি। তাই এর থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যান্য কমিউনিটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
প্যারেডে অংশ নেন বাংলাদেশ সহ বিম্বের বিভিন্ন দেশের মুসলমানরা। প্যারেড পরিচালনায় জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম সামসী আলীর নেতৃত্বে ইমাম রফিক মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, আজহার হক, নূরুজ্জামান, আফতাব মান্নান, আকতার হোসেন, আলহাজ আবুল হাসেম, তারিক উর রহমান, মোহাম্মদ রহমান (কাওছার), মোহাম্মদ বাবুল মজুমদার ও হুমায়ুন খান সাফল্যের পরিচয় দেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’