Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মেট্টো হোমস’র বর্ণাঢ্য মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 7, 2010 | 10:39 AM

 
ইউএসএনিউজ: নিউইয়র্কের উডসাইডের ঢাকা ক্লাবে গত ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আবাসন শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান মেট্টো হোমসের উদ্যোগে প্রবাসীদের সম্মানে এক মতবিনিময় সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।  উতসবমুখর ও  আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ  দল-মত নির্বিশেষে বিভিন্ন  শ্রেণী-পেশার র্ প্রায় তিনশ প্রবাসী অংশ নেন।
  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  জাতীয় সংসদে বিরোধী দলীয়  চীফ হুইফ ও নোয়াখালীর সেনবাগ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। প্রধান বক্তা ছিলেন, মেট্টো হোমস’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো: ফখরুল ইসলাম।

পৃবীণ কমিউনিটি নেতা ছালামত উল্যাহর সভাপতিত্বে  এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন বাবরের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুসলিম উম্মার সভাপতি ড. সাইদুর রহমান, নোয়াখালী সমিতির সভাপতি মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি সেলিম চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো: আজিজ, বিএনপি নেতা সোলায়মান ভূইয়া, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী গিয়াস আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল হাশেম বুলবুল, মেজবাহ উদ্দিন, আবু নাছের, আবদুল খালেক, বাংলাদেশ সোসাইটির , জাহাঙ্গীর হোসেন, নুরুল হুদা হারুন, জাহাঙ্গীর হোসেন, মাষ্টার শাহাব উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসী বাংলাদেশী মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিএনপির চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুক বলেন, মেট্টো হোমস লি: বাংলাদেশের আবাসন শিল্পে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি মেট্টো হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলামকে একজন সৎ ব্যবসায়ী উল্লেখ করে বলেন, আমার জানা মতে কোন ব্যক্তি তার কাছ থেকে ফ্ল্যাট কিনে প্রতারিত হননি। তিনি  সব সময় গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দিয়ে আসছেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা  মেট্টো হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলাম বলেন, দেশ-বিদেশের অগণিত গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাঁর প্রতিষ্ঠান বদ্ধ পরিকর। তিনি বলেন, নিউইয়র্কের রিহ্যাব দেশ-বাড়ি মেলা উপলক্ষে মেট্টো হোমস প্রবাসীদের জন্য বিশেষ ছাড় ও স্বল্প মূল্যে   আকর্ষণীয় ফ্লাটের অফার করেছে। মেলায় বুকিংদাতারা এ সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও মেট্টো হোমসের আয়োজনে  উপস্থিত হওয়ার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ছালামত উল্যাহর  মেট্টো হোমসকে স্বনামধন্য ও আস্থাশীল প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, এখান থেকে ফ্ল্যাট কিনলে প্রবাসীদের আমানতের শতভাগ নিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কের মেনহার্টানের পেনপ্লাজায় ৯-১১ অক্টোবর ‘রিহ্যাব দেশ বাড়ি ফেয়ার-২০১০’ অনুষ্ঠিত হচ্ছে।  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ৯ অক্টোবর শনিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করাবেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV