Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যাকাত ফাউন্ডেশনের কুরবানীর গোস্ত বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: August 6, 2021 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের চারটি বুরে‌্যাতে ২৫০০ পাউন্ড কুরবানীর গরুর গোস্ত বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার দিনভর চলে এ বিতরণ কার্যক্রম। নিউইয়র্কেও ২৫ টি মসজিদ ও কমিউনিট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকদের সহয়াতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্ট্যাটান আইল্যান্ডের মসজিদ রহমাতুল্লাহ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী। এসময় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার আনন্দ অসচ্ছল পরিবারের কাছে পৌছে দিতে যাকাত ফাউন্ডেশন বদ্ধপরিকর। যে কোনো দুর্যোগ দুর্ভোগে যাকাত ফাউন্ডেশন মানুষের পাশে আছে এবং পাশে থাকবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থসম্পদশালীদের যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমে আরো বেশি পরিমানে সম্পৃক্ত হবার আহ্বান জানান। তিনি আরো জানান, প্রতিবছর যাকাত ফাউন্ডেশন প্রায় ৩০ এর অধিক দেশে যুক্তরাষ্ট্রের মুসলমানদের দেয়া অর্থে কুরবানী কার্যক্রম সম্পন্ন করে আসছে।
এদিকে যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মীর্জা আবু জাফর বেগ। তিনি যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হতে সবাইকে উদার্ত আহ্বান জানান।
বিতরণ কার্যক্রমে অংশ নেয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুসলিম আমেরিকান সোসাইটি, মসজিদ রহমাতুল্লাহ, জ্যাকসন হাইটস ইসলামি সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, মসজিদ তাকওয়া, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুল উলুম, মুসলিম সেন্টার অব নিউইয়র্ক, ল্যাটিনো মুসলিম সোসাইটি অব নিউইয়র্ক, মসজিদ আল আমান, মসজিদ রাইয়ান, মসজিদ ইবাদু আর রহমান (ব্রঙ্কস), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, সাদাকা ফাউন্ডেশন, মসজিদ ওমর বিন আবদুল আজিজ প্রভৃতি।
এদিকে গেল একবছর যাবত যাকাত ফাউন্ডেশন নিউইয়র্কের পাঁচটি ব্যুরোতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এপর্যন্ত প্রায় ২ লক্ষাধিক ডলারের খাদ্য সামগ্রি বিতরণ করেছে সংগঠনটি। কভিড ১৯ এর বিষয়টি মাথায় রেখে নিউ ইয়র্কে একটি হালাল ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV