নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বনাথবাসী’র বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/664287540661203/
https://www.facebook.com/USANewsNY/videos/454774468631875/
https://www.facebook.com/USANewsNY/videos/407676759827262/
https://www.facebook.com/USANewsNY/videos/822236554843508/
ইউএসএনিউজঅনলাইন.কম : নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ আতাউল গনী আসাদ ও আবুল আলমের পরিচালনায় এবং মাস্টার খলিলুর রহমানের সভাপতিত্বে উৎসবটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন আহমেদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রথম পর্বে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের ব্যাপক অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় বিষয় ভিত্তিক আলোচনা। এতে নতুন প্রজন্মের শিশু-কিশোররা স্বত:স্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে হালাল-হারাম সহ সময়োপযোগি বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে আয়োজক ও অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের সন্তানদের বাংলা ও ইসলামী সংস্কৃতির কাছাকাছি রাখার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে এ নির্মল আয়োজন অবশ্যই মনে রাখার মত। প্রবাসে বাঙালী ও ইসলামী ঐতিহ্যকে ধরে রাখা সহ বিকশিত করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে। আয়োজকরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান চৌধুরী, আলমাছ আলী, মখন মিয়া, হেলাল আবু শেখ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবদুল খালিক, মো: আবদুল বারী সিকদার, মো: আবদুল হাই, আলহাজ্ব ওলিউর রহমান, মাশুক আহমদ, ফারুক কবির, আব্দুল কাদির, শেখ নজরুল ইসলাম, কবি মাওলানা হাবীব ফয়েজি, আব্দুল্লাহ আদনান, খোয়াজ আলী, ফারুক আহমদ, হীরা মিয়া, লুৎফুর রহমান, শফিকুর রহমান, ছমির উদ্দিন, আছিম আবরার প্রমুখ।
অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আবদুস সহীদ, আবদুল বাছির খান, আবদুর রব দলা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্বনাথবাসী স্বপরিবারে অংশ নেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’