নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
নিউইয়র্ক: বাংলাদেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর দাবি, সরকারের পক্ষ থেকে বিচার করার অঙ্গীকার, বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা, ২০২১ সালে একটি সমৃদ্ধ বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে ৪০ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ।

এ উপলক্ষে গত ২৭ মার্চ রোববার ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রমেশ নাথ। নিজামউদ্দিনের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড: নুরুন নবী।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিতাংশু গুহ, মুক্তিযোদ্ধা কামালউদ্দিন, খন্দকার আলী আক্কাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি মো: নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম আর আমিন, সাধারণ সম্পাদক মো: সামসুল আলম, কমিউনিটি নেতা সালামতউল্লা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লুৎফুল করিম, ইফতেখার চৌধুরী লিটন, কাজী আজিজুল হক খোকন প্রমুখ। সভাশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড: নুরুন নবী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং তাঁর রচিত বুলেটস অব সেভেনটি ওয়ান গ্রন্থটির উপর প্রাঞ্জল আলোচনা করেন। উপস্থিত অনেক প্রবাসী তাঁর বইটি সাগ্রহে ক্রয় করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের