Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের মে দিবসের সমাবেশে লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের চিকিৎসায় আশু আরোগ্য কামনায় দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: May 2, 2019 | 1:49 PM


https://www.facebook.com/USANewsNY/videos/1534763470011305/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক আয়োজিত মহান মে দিবসের সমাবেশে লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের চিকিৎসায় আশু আরোগ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়েছে।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের আপামর মেহনতি ও শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ত্বরান্বিত হবে। স্থানীয় সময় ১ মে বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ মর্যাদাপূর্ণ এ দিবসটি যথাযথভাবে পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, কার্যকরী সদস্য শাহানারা রহমান ও আলী হোসেন গজনবী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি বজলুর রহমান, টি মোল্লা, মঞ্জুর আহমেদ চৌধুরী, খান শওকত, সহ সাধারণ সম্পাদক হাসানাত হাসান, লস্কর মঈদুল জুয়েল, মুনতাসির মামুন সুমন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, নান্টু মিয়া প্রমুখ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ একটাই। ওনার সিগনেচারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রেসিডেন্ট একজনই। সেই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নিয়ে কেউ যদি বিতর্ক করতে চায় সেটা কিন্তু সমিচীন হয় না।
সভাপতির বক্তব্যে কাজী আজিজুল হক খোকন অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও দলের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি এসময় লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের সফল চিকিৎসার জন্য সভায় দোয়া করার অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসায় আশু আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মাওলানা বজলুর রহমান।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টি মোল্লা। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন স্বীকৃতি বড়–য়া।
গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে এদিন ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সব মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশে দিনটিকে সারাবিশ্বে মহান মে দিবস হিসেবে পালন করা হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/339855896732167/
https://www.facebook.com/USANewsNY/videos/506043873262221/
https://www.facebook.com/USANewsNY/
https://www.facebook.com/USANewsNY/videos/352781505350340/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ