নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক: গত ৪ জানুয়ারী সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কেটে আনন্দঘন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালিন করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন রায়। সভার শরুতে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্গা নিবেদন করা হয় ভাষা আন্দলনৈর শহীদ এবং সকল মুক্তিঘদ্ধাদের প্রতি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন কাজী মনির| আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি টিটু রহমান। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী। সভায় সম্মানিত অতিথি ছিলেন কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্খিত ছিলেন- ইউএস আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক আবুল কাসেম, শীক্ষা বীষয়ক ষোম্পাদক সামসুদ্দিন আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, ইউএস আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক- আবুল হাসিব মামুন, কৃষকলীগ সভাপতি হাজ্বী নিজাম, জাকারিয়া চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির খুরশেদ খন্দকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুর রহমান মামুন,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু।বক্তব্য রাখেন ইউএসএ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম লিটন,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহসিন রিপন,নিউইয়র্ক স্ট্রেট ছাত্রলীগ সভাপতি মিনহাজ শরীফ রাসেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নিউইয়র্ক সিটি ছাত্রলীগ সভাপতি আবদুর রহিম ভূঁইয়া| সভায় অন্যান্যের মধ্যে উপস্খিত ছিলেন তৈয়বুর রহমান টনি,আলী আকবর গজনবী, জালাল উদ্দিন রুমি, আমিনুর রহমান কলিন্স, মাসুদ হোসেন সিরাজী, স্বপন বিশ্বাস, সেলিম মিয়া, কায়সার উদ্দিন নয়ন, সমির, রনজিৎ দাস, হেলাল আহাম্মেদ, বাহার খন্দকার, মুস্তাকিম, জীকু, তৌহিদুল ইসলাম বুলবুল, মাহবুব, শহিদ, মামুন, বাতেন, বিমল, তুষার, লুৎফর রহমান মাইনু প্রমূখ। বক্তারা বরেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনার মিলিনিয়াম বাংলাদেশ গড়ার সকল কর্মসূচীকে সার্থক করার লক্ষ্যে কাজ করে যাব।যূদ্ধাপরাধীদের বিচার, শিক্ষার উন্নয়নসহ দেশের উন্নয়ন কাজের সকল ব্যাপারে কাজ করে যাব। এই সরকারের দুই বছরের কাজের প্রশংসা করে।খালেদা জিয়া বলেন, বরতমান অবৈধ সরকারের সব কাজকে অবৈধ ঘোষনা করবে, কি পাগলের প্রলাপ তা হলে তার কথায় বুঝায় যখন তারা ক্ষমতায় ছিলেন শতভাগ অবৈধ কাজ বা দেশের কোন উনায়ন করেনাই ক্ষতি ছাড়া, আজ তারা বড় বড় কথা বলে, তার কথায় প্রমান হোল তারা যে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল আবার সেই আসার পরিকলপনা করছে এবং জনগন কে বিভ্রান্ত করছে । এটাকে প্রতিহত করার জন্য সবাই কে এগিয়ে আসতে হবে কারন তারা দেশের ভালর জন্য কোন কিছুই করে নাই আর করবেও না তাই আমরা জন নেত্রি শেখ হাসিনার সকল সপ্নকে সফল কারর জন্য আমরা দৃঢ় প্রতিজ্জ হয়ে এগিয়ে যাব এবং জন নেথ্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালি করবো।সভাপতির সমাপনি বক্তব্যে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। সভা শেষে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষীকির কেক কাটেন এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে সদ্য আগত শিল্পি রিপন রহমান ও তানভির শাহিন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি