নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস এর পালকী পার্টি হলে যুক্তরাষ্ট্র যুবলীগের আয়োজনে ১৫ ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।
নিউইয়র্ক ষ্টেট যুবলীগ এর সভাপতি ও অনুষ্ঠানের সদস্য সচীব রবিউল ইসলাম এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন।
আব্দুর রব এর কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনার পর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নের্তৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী সাদিক ও সাংবাদিক নজরুল ইসলাম বাবু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউ এস আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কাজী কয়েস, উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সদস্য শরাফ সরকার, ডা.আব্দুল বাতেন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহিন আজমল, সিটি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন বাবু, সেচ্চাসেবক লীগের সিনিওর সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুগ্ম সম্পাদক তুরান রহমান, নবিগন্জ উপজেলা চেয়ারম্যন ফজলুল হক চৌধুরী সেলিম, সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মখলু মিয়া, মুলধারার রাজনীতিবিদ আব্দুশ শহিদ, সাবেক ছাত্রলীগ নেতা সোহান আহমদ টুটুল, নুর উদ্দীন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ইফজাল চৌধুরী, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ও জামাল বক্স, আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও সদস্য শাহিন কামালী, মনির উদ্দিন, আজাদুল কবির, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারন সম্পাদক শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, সিটি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসাইন, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান, সিটি যুবলীগ নেতা রিটন দাস, শেখ শফিক, ব্রন্কস বুরো যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, সহ সভাপতি জয়নাল উদ্দিন লায়েক, জুয়েল আহমদ, গোলাম মাওলা চৌধুরী,
উপস্হিত ছিলেন সিটি আওয়ালীগের সহ সভাপতি মোহাম্মদ এন আমিন, আলমগীর, এন ওয়াই পি ডি অফিসার মুসা মান্নান, জিয়াউল হক জিয়া প্রমুখ।
অনুষ্ঠানে যুবলীগ নের্তৃবৃন্দ বলেন, আমরা যুক্তরাষ্ট্র যুবলীগ দূতাবাসগুলোর সাথে নিয়ে অন্তত মাসে একবার হলেও খুনি রাশেদ চৌধুরীর বাসার সামনে লোকজন নিয়ে গিয়ে অবস্থান করব। এই আন্দোলনের মাধ্যমে খুনি রাশেদ আমেরিকার জনগণের কাছে যাতে ধিকৃত হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের নের্তৃবৃন্দ খুনিদের বিষয়ে তথ্য দিয়ে সরকারকে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি