নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/196168792481997
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র বিএনপি (দেলোয়ার-বাদল) এর এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদলের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এমরান শাহ রন, আশরাফউদ্দিন ঠাকুর, শাওন বাবলা, দেলোয়ার হোসেন সিপন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরাম নেতা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, সারোয়ার খান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে আকতার হোসেন বাদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবিলম্বে মুক্তি দাবি করেন। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বর্তমান সরকারের পতনের আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে তারা। বাংলাদেশের এসব স্বৈরাচারী কর্মকান্ড আন্তর্জাতিক মহলে তুলে ধরার এখনই সময়। এ লক্ষে ঐক্যবদ্ধভাবে জাতিসংঘ, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টে লবিং জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes