Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মুজিবনগর দিবস পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: April 24, 2022 | 3:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ইটজি রেস্টুরেন্টে ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, বাংলাদেশি গার্মেন্টস পণ্য সারা বিশ্বে রাজত্ব করছে। সেদিন আর বেশি দূরে নেই, যেদিন বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষের পরিধেয় পোষাকে লেখা থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল হোসেন এনাম, প্রবাসী সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ালীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরীসহ অনেকে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV