নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহবায়ক কমিটির ঈদ পূনর্মিলনী উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহবায়ক কমিটির ঈদ পূনর্মীলনি। গত ২২ মে রোববার জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান অনিকের পরিচালনায় চাদ উদ্দিন আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আলোচনায় অংশ গ্রহন করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও গিয়াস মজুমদার, সমন্বয়কারী জসীম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক জাফর মিতা, তোফায়েল আহমদ চৌধুরী, ওসমান চৌধুরী, সবির লষ্কর, আলতাফ হোসেন ও
মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, যুক্তরাষ্ট্র যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, এস এম ইকবাল, আবুল কাশেম চৌধুরী, মনিরুজ্জামান, শামীম আহমদ, টিপু সুলতান, মিয়া আলমাস, রোজি ফাহিম, শামসুন নাহার, শক্তি গুপ্তা প্রমুখ।
সভার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আজকের ঈদ পূনর্মিলনী সভায় উৎসবমুখর পরিবেশ ও ভ্রাত্রিত্ববোধের যে পরিবেশ সৃষ্টি করেছেন, তারজন্য সংগঠনের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই ধারাবাহিকতা রক্ষা করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে হবে।
আলোচনা শেষে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনিকা দাস মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion