নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র আয়োজনে বঙ্গমাতা শেখ ফজীলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বঙ্গমাতা শেখ ফজীলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর আয়োজনে ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের অংশগ্রহণে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ঐতিহ্যবাহী ‘একুশের গলিতে’ গত শনিবার ৮ই আগষ্ট বাদ মাগরিব অনুষ্ঠিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি বাংলাদেশ তরীকত ফেডারেশান-যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূমের মোনাজাতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সণ্চালক ছিলেন ভারপ্রাপ্ত সাধা: সম্পাদক সামাদ আজাদ। উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ বক্তৃতায় বঙ্গমাতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একই সাথে ১৫ই আগষ্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করে মোনাজাতে শরীক হোন।

উল্লেখ্য, ২০১০ সনে এককভারে জেবিবিএ’র একুশ পালন অনুষ্ঠানে মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিটে অনুষ্ঠিত রিয়েলটর রিদওয়ান কবীর ও শেখ মাজেদের বিল্ডিংদ্বয়ের মধ্যবর্তী প্রাইভেট প্রপার্টির খালি জায়গাটুকুকে জেবিবিএ’র তৎকালীন (2008-2010) প্রথম নির্বাচিত কমিটির সমাজকল্যাণ ও বার্তা সম্পাদক ও জেবিবিএ একুশ পরিচালনা কমিটির সদস্য ইমাম কাজী কায়্যূমের প্রস্তাবনায় উক্ত গলিটির নাম ‘একুশে গলি’ বলে চিহ্ণিত করা হয়। বঙ্গমাতা ফজীলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি একুশে গলিতেই অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বাকি অনুষ্ঠানগুলো বিশেষ করে ১৫ই আগষ্টের শাহাদত দিবস করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জোম লাইভস্ট্রিমেই অনুষ্ঠিত হবে বলা সভাপতি ড. সিদ্দিকুর রহমান উক্ত অনুষ্ঠানে ঘোষণা দেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests