Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র আনন্দমুখর ঈদ পুনর্মিলনী ও বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: July 2, 2019 | 5:05 PM

ইউএসএনিউজঅনলাইন : বিপুল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ৩০ জুন রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক’র ঈদ পুনর্মিলনী ও বনভোজন। এদিন নিউইয়র্কে বসবাসরত রাজনগর উপজেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কে মনোরম পরিবেশে নির্মল আনন্দ উপভোগ করেন। দিনব্যাপী বনভোজন আয়োজনে ছিল মজাদার খাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলাসহ র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে রাজনগর উপজেলাবাসী ছাড়াও মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি বনভোজন ও ঈদ পুনর্মিলনীকে ভিন্নমাত্রা দেয়।

সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলীর পরিচালনায় বিশিষ্ট মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, মৌলভীবাজার ডিস্টিক্ট এসোসিয়েশনের সভাপতি হাজী ফজলুর রহমান, মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটির সেক্রেটারী সৈয়দ মামুন, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন সহ কমিউিনিটির নেতৃবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বনভোজন ও ঈদ পুনর্মিলনী উপদযাপন কমিটির আহ্বায়ক মো. জগলু তরফদার, যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, সদস্য সচিব মো. সোহেল আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন, মুজিবুর রহমান রেনু, সমন্বয়কারী শাহ রকিব আলী, আব্দুর রহমান লেবু, আকলু মিয়া, ফয়েজ মিয়া মাস্টার, মোখলেসুর রহমান মাস্টার, নুরুল ইসলাম, সমসু মিয়া তালুকদার, মজিবুর রহমান রেনু, মিজান খান ও আরজান খান, অর্থ সচিব শাহজাহান আলী, যুগ্ম অর্থ সচিব মেহেদী হাসান সাজু, গণ সংযোগ রাহেল হোসেন, যুগ্ম গণ সংযোগ রাবেয়া বখত।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী রানা, মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু প্রমুখ।
সবশেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ছিল বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।

বনভোজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক হারুন আলী। আয়োজন-আপ্যায়নে ক্রুটি মার্জনাসহ সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV