নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র কমিটি গঠন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/938061400113390
ইউএসএনিউজঅনলাইন.কম: মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ (আংশিক) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধার সহ উপজেলার উন্নয়নকল্পে নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর রোববার সন্ধায় ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়ালে নিউইয়র্কে বসবাসরত রাজনগর উপজেলাবাসীর এক সভায় সংগঠনটির কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কমিটির কর্মকর্তারা হলেন: আহ্বায়ক সাখাওয়াত আলী, যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, মাসুক মিয়া ও ফজল খান, সদস্য সচিব শাহান খান, যুগ্ম সদস্য সচিব আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ সোহেল আহমেদ।
রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র আহ্বায়ক সাখাওয়াত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহান খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী রানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সৈয়দ সিদ্দিকুল হাসান, সৈয়দ বশারত আলী, কাজী আতিকুজ্জামান, মিনহাজ আহমেদ শাম্মু প্রমুখ।

আরো বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, মাসুক মিয়া ও ফজল খান, যুগ্ম সদস্য সচিব আতাউর রহমান, কোষাধ্যক্ষ সোহেল আহমেদ, শাহ আলম, লুৎফুর রহমান, মো. মাসুকুর রহমান, মো. হেলাল খান, নজরুল ইসলাম কয়ছর, আরজান খান জাপান, শাহ রকিব আলী, মজির উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আকলু মিয়া, মিসবাহ উদ্দিন আহমেদ, আব্দুর রহমান লেবু, মজিবুর রহমান রেনু, ইমরান আলী, হাবিবুর রহমান,হুমায়ূন কবির, আম্বিয়া মিয়া, সুহেল খান প্রমুখ।

সভায় রাজনগর ও কমলগঞ্জ (আংশিক) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধার সহ রাজনগর উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা শেষে স্ট্রাকচার প্রিপারেশন কমিটি নামে একটি উপ কমিটি গঠন করা হয়। এ কমিটির সদসৗরা হলেন : আহ্বায়ক কাজী আতিকুজ্জামান, সদস্য মিনহাজ আহমেদ শাম্মু, লুৎফুর রহমান, মাসুকুর রহমান, মো. হেলাল খান, নজরুল ইসলাম কয়ছর ও আরজান খান জাপান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের