Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র উৎসবমুখর বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: August 9, 2021 | 2:00 PM

https://www.facebook.com/USANewsNY/videos/376482344049918

https://www.facebook.com/USANewsNY/videos/875226290037527

https://www.facebook.com/USANewsNY/videos/857902134842264

https://www.facebook.com/USANewsNY/videos/1515114002214679

https://www.facebook.com/USANewsNY/videos/174088981458018

https://www.facebook.com/USANewsNY/videos/366271861878353

https://www.facebook.com/USANewsNY/videos/1182709628879937

https://www.facebook.com/USANewsNY/videos/888431452111932

https://www.facebook.com/USANewsNY/videos/3633866513504646

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে ৮ আগস্ট রোববার দিনব্যাপী আয়োজিত বনভোজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা যোগ দেন স্বপরিবারে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর মুহাম্মদ আবদুস সালাম, সদস্য সচিব শহিদুল হক রিপন ও প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনজুরুল হক শামীমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী বিশ্ববিদ্যায় কলেজের সাবেক ভিপি আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যায় কলেজের সাবেক ভিপি মাজেদুর রহমান, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, রাজনীতিবিদ সোলায়মান আলী। এদিন দুপুর ১২টায় অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল ১০ টায় পিকনিস্থলে উপস্থিত হওয়া অতিথিদের এপিটাইজারে আপ্যায়িত করা হয়। খলিল বিরিয়ানীর দুপুরের লাঞ্চের আগে তরমুজও পরিবেশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনের জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সংগঠনের সাফল্য কামনা সহ নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সংগঠনের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সহ সভাপতি মোকসেদুল মাওলা দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন সহ অন্যান্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন ইভেন্ট কমিটির সমন্বয়কারী সোহানুর রহমান সোহান, জাহিদ শরীফ নাসিম, হাফিজুর রহমান সহ সদস্যবৃন্দ।

অনুষ্ঠান থেকে সংগঠনের সদস্য সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।
সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান এবং প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস তাদের বক্তব্যে সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট সহ সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় নানা কর্মসূচি। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহেরুন আহমেদ। এ গুণী শিল্পীর পরিবেশনাও ছিল মনে রাখার মতো। সন্ধ্যের আগ পর্যন্ত চলে তার একের পর এক অসাধারণ পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আকর্ষণীয় এ পরিবেশনা। কীবোর্ডে ছিলেন রুবেল।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে র‌্যাফেল ড্র সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাজবাড়ীবাসীর এ মিলন মেলা। অতিথি ও কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সদস্য, তাদের পরিবার ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ইভেন্ট কমিটির কনভেনর মুহাম্মদ আবদুস সালাম জানান, বৈশ্বিক মহামারী করোনায় অবরুদ্ধতা থেকে নির্মল বিণোদনের লক্ষ্যে মনোমুগ্ধকর রাজবাড়ীবাসীর এ পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

https://www.youtube.com/watch?v=7iFQlVhK9XU&t=72s
https://www.youtube.com/watch?v=cPKwC5WW7Q4&t=65s
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV