Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাস্তা পারাপারে ফোন ব্যবহার বন্ধ হচ্ছে, আইন ভঙ্গ করলে গুণতে হবে ২৫ থেকে ২৫০ ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: June 1, 2019 | 8:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে রাস্তা পারাপারে ফোন ব্যবহার বন্ধে আইন হচ্ছে, আইন ভঙ্গ করলে গুণতে হবে ২৫ থেকে ২৫০ ডলার।
সিএনএন বলছে, গতবছর বিলটি প্রস্তাব করেন স্টেট সিনেটর ফেলিক্স ডব্লিউ অরতিজ। আর গত সপ্তাহে বিলটি পুনরায় উত্থাপন করেন স্টেট সিনেটর জন ল্যূ। তিনি আশা প্রকাশ করেন যে, বিলটি পাস হবে। এ বিষয়ে সিনেটর জন ল্যূ বলেন, পথচারীদের রাস্তা পারাপারের সময় ফোন ব্যবহারের কারণে দুর্ঘটনা ঠেকানো এই বিলের মূল লক্ষ্য। সিনেটর জন ল্যূ বলেন, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন নিষিদ্ধের জন্য আইন পাশের যে প্রস্তাব আমি গত সপ্তাহে করেছি তা জনস্বার্থ বিবেচনা করেই করেছি। নতুন এ আইন পাশ হলে সবাই লাভবান হবে। দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন অনেকেই।
তিনি বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই তখন যে দৃশ্য দেখি তা ভয়ানক মনে হয়েছে। রাস্তা পারাপারের সময় সবাই কথা বলছেন, টেক্সট আদান-প্রদান করছেন। অথচ পেছন থেকে গাড়ী হর্ণ দিচ্ছে। এসব দৃশ্য দেখে মনে হয়েছে এই বুঝি একটি দূর্ঘটনা ঘটে গেল। আর সে বিষয়টি উপলব্দি করে আমি এই আইনটি পাশ করার প্রস্তাব দিয়েছি। এই আইন ভঙ্গ করলে গুণতে হবে ২৫ থেকে ২৫০ ডলারের মতো।
২০১৯ সালে গভর্নর হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন অনুসারে ২০১৮ সালের ট্রাফিক ক্যাশে ৬২২৭ জন পথচারী নিহত হয়। প্রায় তিন দশক ধরে এটি সবচেয়ে বেশি।
উত্থাপিত বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন- এমন লোকদের জরিমানা করা হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে।
প্রস্তাবিত বিল অনুযায়ী, পথচলতি অবস্থায় বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনো ছবি আদান-প্রদান, গেম খেলা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা (কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজ সহ অন্যান্য ইলেক্ট্রনিক ডাটা আদান-প্রদান নিষিদ্ধ করা হবে।
তবে যেসব লোক জরুরি কাজে যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপণ বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথে চলার সময় মোবাইল ব্যবহার করবেন তারা নতুন বিলটির আওতামুক্ত থাকবেন।
পূর্ণ ভোটে আসার আগে বিলটি অবশ্যই বিধানসভা ও সিনেটে পরিবহন কমিটির দ্বারা অনুমোদিত হবে।
একই ধরনের আইন হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও প্রণীত হতে যাচ্ছে বলে জানা গেছে।
অবশ্য হনোলুলুতে ২০১৭ সালে একই ধরনের আইন পাস করা হয়, যা সেখানে পথচারীদের বিভ্রান্তকারী আইন হিসাবে পরিচিতি পায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV