নিউইয়র্কে রূপসী চাদঁপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল
নিউইয়র্ক: রূপসী চাদঁপুর ফাউন্ডেশন ইনক এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত ১৩ জুন সোমবার অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে। ফাউন্ডেশনের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম মাছুমের পরিচালনায় মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ন্যামসের সভাপতি মাওলানা আব্দুর কাদের খান। রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনা ও ইফতারের পূর্বে বিশ্বশান্তি কামনা করে দোয়া করে মাওলানা এম.কে রহমান মাহমুদ। উলামায়ে কেরাম বলেন, রমজান মাসের সাথে আল্লাহর কিতাবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই পবিত্র এ মাসে কুরআন মজিদ তেলাওয়াত ও অধ্যয়নে যথাসম্ভব বেশি সময় ব্যয় করার চেষ্টা করা উচিত। রমজান মাসে নফল ইবাদতগুলোর মধ্যে কুরআন মজিদ তেলাওয়াত অন্যতম। তারা এ মাসে কুরআনের অর্থ অনুধাবনের মাধ্যমে জীবন পরিচালনা করার তাগিদ দেন। মাহফিলে মঞ্চে উপস্থিত ছিলেন, মুলধারার নেতা ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোরশেদ আলম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি কায়সার হালিম হারুন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সোসাইটির সহ সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহসভাপতি হাজী খবির উদ্দিন ভূইঁয়া, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুন মিয়াজী,সহসভাপতি মনির হোসেন, জ্যামাইকা বাংলাদেশ ফেন্ডস সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রার্থী কাজী আজম ও রুহুল আমিন সিদ্দিকী, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক হাসান মাহমুদ সোহেল ও সদস্য সচিব মো: নূরুল আলম প্রমুখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes