Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রেল-বাস ভাড়া ও ব্রিজ-টানেলের টোল বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: February 27, 2019 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির বাস ও পাতাল ট্রেনের ভাড়া বাড়ছে। ২৭ ফেব্রুয়ারি বুধবার এমটিএ (মেট্রপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি) এ সিদ্ধান্ত নিয়েছে। তবে একবারের জন্যে ভাড়া ২.৭৫ ডলারই বহাল থাকবে। থাকবে না এক স্টেশনে নামার ১৫ মিনিটের মধ্যে একইপথে যাবার ক্ষেত্রে ফ্রি ট্রান্সফারের ব্যবস্থা। বাড়বে শুধু সাপ্তাহিক মেট্র কার্ডে বাড়বে ৩% এবং ৩০ দিনের আনলিমিটেড কার্ডে বাড়বে ৫%।

এই সিটির পাবলিক পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নে এসব পদক্ষেপ নেয়া হলো বলে জানিয়েছেন, এমটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারনান্ডো ফেরার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক মেট্র কার্ডের দাম ৩২ ডলার থেকে ৩৩ ডলার হবে। মাসিক কার্ডের দাম ১২১ ডলার থেকে ১২৭ ডলার হবে। বিদ্যমান কার্ডে ৫.৫০ ডলার যোগ করলে ৫% বোনাস পাবেন ঐ যাত্রী। একইসাথে নিউইয়র্ক সিটির মধ্যে এমটিএ নিয়ন্ত্রিত টানেল এবং ব্রিজে গাড়ি চলাচলের টোলও বাড়ানো হয়েছে। ভ্যারাজানো-ন্যারো ব্রিজ বাদে সবগুলোতে ইজি পাসধারীদের জন্যে ৫.৭৬ ডলারের স্থলে ৬.১২ ডলার লাগবে। ডাকযোগে পরিশোধকারিদের লাগবে ৮.৫০ ডলারের স্থলে ৯.৫০ ডলার।

পাতাল ট্রেন ও বাসের বর্ধিত ভাড়া কার্যকর হবে ২১ এপ্রিল থেকে। তবে মার্চেই কার্যকর হবে ব্রিজ ও টানেলের টোল। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV