নিউইয়র্কে লং আইল্যান্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে লং আইল্যান্ড শাখা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মিয়া আলিম পাখিকে সভাপতি ও মোহাম্মদ রহমান মিঠুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে গোলাম ফারুক শাহীনকে। আর মুজিব চৌধুরী রানাকে করা হয়েছে কমিটির সাংগঠনিক সম্পাদক।
গত ১৯ জুন শনিবার স্টেট বিএনপি এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে মর্মে পত্রিকায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন লং আইল্যান্ড বিএনপির দপ্তর সম্পাদক হানিফ পাটোয়ারি।
এর আগে ডিয়ার পার্কের এক রেস্টুরেন্টে এ কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক বখত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্র নায়ক হেলাল খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্রে মূল ধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। সম্মেলনে সভাপতিত্ব করেন মিয়া আলিম পাখি। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও লং আইল্যান্ড বিএনপির উপদেষ্টা রিয়াজ মাহমুদ।

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, এ্যাব সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আবদুল বাতেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মঞ্জুর আলম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক শরিফ লস্কর, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিক উল্লাহ আতিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, লং আইল্যান্ড বিএনপি নেতা প্রফেসর মাহবুব রশীদ, চেয়ারম্যান রফিকুল হক, বোরহান চৌধুরী, এজাজ আহমেদ, মহিউদ্দিন বাবু, খন্দকার হোসাইন নান্টু, খালেদ খান, মোহাম্মদ আরশাদ, দস্তগীর হোসাইন রেদওয়ান, হারুনুর রশীদ পারভেজ, হুমায়ুন কবীর, আহমেদ বাপ্পী, লং আইল্যান্ড বিএনপির উপদেষ্টা রোকসানা আক্তার সুইটি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি