নিউইয়র্কে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ফ্রেন্ডস ফোরামের উৎসবমুখর বনভোজন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ফ্রেন্ডস ফোরামের বনভোজন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের এস্টোরিয়ার বার্নন ব্লুলেভার্ডে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত এই বনভোজনে অতিথিসহ লক্ষ্মীপুর জেলার প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশাল মিলনমেলায়।
প্রফেসর ইব্রাহীম চৌধুরী রতনের সভাপতিত্বে বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জামিল উদ্দিন পাটওয়ারী, গেস্ট অব অনার ছিলেন তসলিম উদ্দিন খান এবং অনারেবল গেস্ট ছিলেন মোহাম্মদ আলী, গোল্ড স্পন্সর ছিলেন হান্টিংটন হোন্ডার লং আইল্যান্ডের প্রতিনিধি এ. কে. ভূঁইয়া।
এছাড়া অতিথি ছিলেন অ্যার্টনি মঈন চৌধুরী, জাহিদ মিন্টু, জাকির এইচ চৌধুরী, নুরুল আমিন বাবু, মোহাম্মদ পিয়ার, আবুল ফজল দিদার, গিয়াস আহমেদ, আসিফ বারী টুটুল, দেওয়ান মহিউদ্দিন, হারুন ভুইয়া, রেদওয়ান হক, মনির আহম্মেদ, মি. বাবু, মাকছুদুর রহমান, আমীর হোসেন বাবু, আবুল হাশেম, নুর নবী, ফিরোজ মাহমুদ, প্রফেসর ইমাম উদ্দিন কিরন, দেলোয়ার হোসেন চুন্নু, কামরুল হাসান রতন, ইকবাল হোসেন, আলমগীর মোল্লা, মোহাম্মদ আলী, জিল্লুর রহিম মানিক, মজিব উল্যা খান, ঠিকানার সিইও মুশরাত শাহীন, মিলিনিয়াম টিভির আব্দুল খালেক, জাহাগীর আলম জয়, সাপ্তাহিক প্রবাসের সিইও মোহাম্মদ সাঈদ প্রমুখ।
বনভোজনে ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা নূর হোসেন লিটন, সহ – প্রতিষ্ঠাতা মান্নান খান, তাজুল ইসলাম, খোরশেদ আলম, আনোয়ার হোসেন পলাশ, ইসমাইল হোসেন সুমন, মাহমুদুর রহমান তানিম, আবদুর রাজ্জাক, রাজন চৌধুরী, আরজু পাটয়ারী, ইমরান হোসেন, সামছুদোহা সৈকত, আব্দুল মান্নান মহন।
দিনের শুরুতেই সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠানমালা। ছিল বিভিন্ন রকমের খেলাধুলা- যেমন- বালক/বালিকাদের দৌঁড়, পুরুষদের দৌঁড় প্রতিযোগিতা, পুরুষদের ফুটবল খেলা. মহিলাদের পিলো পাসিং, বক্সে বল নিক্ষেপ ইত্যাদি। ফুটবল খেলায় অংশগ্রহণকারীদের জন্য টি শার্ট প্রদান করেন জিল্লুর রহিম মানিক। শিশুদের হরেক রকমের খেলনা উপহার দেন মজিব উল্যা খান। এছাড়াও শিশুদের জন্য হরেক রকমের সুসাদু খাওয়ার অনুদান দেন মোহাম্মদ আলী।
দুপুরে ছিলো রকমারি খাবার। ছিলো সংগীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন মামুন ও ইফাত। খেলাধুলার ২৪টি পুরস্কার প্রদান করা হয়।
সর্বশেষ আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে পুরস্কার ছিলো স্বর্ণের অলংকারসহ আকর্ষণীয় ১২টি পুরস্কার।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উদ্বোধকসহ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ফ্রেন্ডস ফোরামের চিফ ফাউন্ডার নূর হোসেন লিটনসহ কর্মকর্তাদের সুন্দর একটি বনভোজনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। আগামীতে এইরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজনে তারা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট ফ্রেন্ডস ফোরামের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ইব্রাহীম চৌধুরী রতন তার বক্তব্যে বনভোজন ও ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল