নিউইয়র্কে লাখো মানুষের যুদ্ধবিরোধী বিক্ষোভ- ‘ইসলামোফোবিয়া ইজ নট স্পিরিট অব আমেরিকা’
নিউজ ওয়ার্ল্ড: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন দেশে যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুসলিম-বিদ্বেষের প্রতিবাদে শনিবার নিউ ইয়র্কে আয়োজিত বিক্ষোভের একাংশঃ নয়া দিগন্ত লাখো মানুষের পদভারে প্রকম্পিত হয়েছে নিউইয়র্ক সিটি। হাজারো নারী-পুরুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘নো জাস্টিস, নো পিস’ ্ল্লোগান। আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে একই স্লোগান ‘ইসলামোফোবিয়া ইজ নট স্পিরিট অব আমেরিকা’। গত শনিবারের এই বিক্ষোভের আয়োজন করেছিল ইউনাইটেড ন্যাশনাল এন্টি ওয়ার কমিটি নামের একটি সংগঠন। এর সাথে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার সংগঠন মুসলিম পিস কোয়ালিশন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধ ও ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রতিবাদে আয়োজন করা হয়েছিল বিক্ষোভের।

নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্র ইউনিয়ন স্কোয়ার থেকে শুরু হয় এই বিক্ষোভ। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্টি ওয়ার কোয়ালিশনের কো–চেয়ার ম্যারিলিন লেভিন, মুসলিম পিস কোয়ালিশনের প্রধান আব্দুল মালিক মোজাহিদ, খ্রিষ্টান ধর্মযাজক রেভারেন্ড স্টিফেন এইচ পেলপস, ইকনার সভাপতি ইমাম আশরাফুজ্জামান খান, শ্রমিক ইউনিয়ন নেতা গ্রেগ গ্রেশাম, ইসলামিক লিডারশিপ কাউন্সিলের প্রধান ইমাম আল আমীন আব্দুল লতিফ, সারা ফ্লাউন্ডার, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান চার্লস ব্যারন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি নুরুজ্জামান আহমেদ প্রমুখ।বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ইসলামি বিদ্বেষ যুক্তরাষ্ট্রে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। এটিকে চাঙ্গা করতে উসকানি দেয়ার জন্য তারা যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য পিটার কিংকে দায়ী করেন।বক্তারা বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হয়। এর প্রমাণ ইরাক ও আফগানিস্তান। এই সমস্যা শেষ না হতেই লিবিয়া আক্রমণের জন্য তারা প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করেন।বক্তারা বলেন, ওবামা বলেছিলেন রাজনীতিতে তিনি পরিবর্তন আনবেন। তিনি অবশ্য লিবিয়া আক্রমণের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কল্যাণে কোনো পরিবর্তনের উদ্যোগ নেননি।বিক্ষোভে হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানের মধ্যে প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ও নতুনভাবে অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে যখন বাজেট সঙ্কটের কারণে সরকার বন্ধ হওয়ার উপক্রম তখন লিবিয়া আক্রমণের মাধ্যমে অহেতুক প্রতিদিন কোটি কোটি ডলার গচ্চা দেয়া হচ্ছে। এটি বন্ধ না হলে ওবামার পরিণতি বুশের মতোই হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।সিটি হলের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন