নিউইয়র্কে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজ বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের ইতিহাস সৃষ্টি
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের (বি.এস.এ.) ইতিহাস সৃষ্টি করল। সিটি ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক এর আওতাভুক্ত বিভিন্ন কলেজে অংশগ্রহণে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় লাগোর্ডিয়া বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের (বি.এস.এ.) শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করেছে। স্থানীয় সময় ৯ মে শুক্রবার নিউইয়র্কের বারুক কলেজে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক আয়োজিত ‘কালচারালি ইউনাইটেড নিউইয়র্ক’ শীর্ষক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার অয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের সাংস্কৃতিক ক্লাব তার দেশ এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরে।
প্রতিযোগিতায় লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বি.এস.এ.) এতে প্রথম স্থান অধিকার করে। বিচারকের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি স্টুডেন্ট সিনেটের প্রধান নেতৃবৃন্দ।
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অনুষ্ঠানে তাদের নিজ দেশের সাংস্কৃতিক বিভিন্ন রূপ বৈচিত্র ফুটিয়ে তুলেন। এই রূপ বৈচিত্রের মধ্যে ছিল গান, নৃত্য, ফ্যাশন শো ও বাদ্যযন্ত্র। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মীম প্রধান, ফ্যাশন শোতে কোরিওগ্রাফি করেন আয়েশা তাহমিনা অধরা, আর ফ্যাশন শোতে অংশগ্রহন করেন, কামরুল, নাওমি, মিজান, সারাহ্, শাহ্ মাজহার আবির, লরেন, মিহির ও অধরা। লাইভ ইনস্ট্রুমেন্ট ডোল ও দোতারা বাজিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন রেজাউল করিম। বি.এস.এ এর এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল হাবিব চৌধুরী মিহির ও মিজানুর রহমান মিজান।
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বি.এস.এ.)এর পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন আশরাফুল হাবিব চৌধুরী মিহির। পুরস্কার হাতে পেয়ে বি.এস.এ. এর সকল ছাত্র-ছাত্রী আনন্দ উল্লাসে ফেটে পড়েন। অনুষ্ঠানে বি.এস.এ. এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সালমা, রুনা, মাহাদী, নাজিম, হোসাইন, এপি, সালেকীন, মিল্টনসহ আরো অনেকে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion