Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লায়ন্স ক্লাবের ফ্রি খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: October 22, 2020 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মানবতার সেবায় নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব তাদের সেবার কার্যক্রম অব্যহত রেখেছে। সেবা মূলক প্রতিষ্ঠান ইউএ ৩ এর মাধ্যমে প্রাপ্ত ১০০ খাদ্য সামগ্রীর বক্স কমুনিটির লোকজনের কাছে বিতরণ করা হয় গত ২১ অক্টোবর বুধবার। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের খামার বাড়ি রেস্টুরেন্টের সামনে এ কাজে প্রত্যক্ষ সহযোগী ছিলো গোল্ডেন এজ হোম কেয়ার, বারী হোম কেয়ার ও প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইন্ক। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর ইমিডিয়েট পাস্ট গভর্ণর মেদাদী সাই ও জিমি চো।
এ আয়োজনে নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী নিজস্ব উদ্যোগে খাবার সংগ্রহ ও সংরক্ষণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত ব্যাপক ভূমিকা রাখেন। এতে আরো মুখ্য ভূমিকা রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। খাবার বিতরণ কাজে সহযোগিতায় ছিলেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবীব, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, লায়ন জেএফ এম রাসেল, লায়ন লিটু আনাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার, কুইন্স ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট এটলার্জ এটর্নি লায়ন মঈন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট নমি, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সহ সম্পাদক আহমেদ শরীফ।
ফ্রি খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আহবায়ক ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লায়ন বেবি নাজনীন ও মেম্বার সেক্রেটারি ছিলেন বারী হোম কেয়ার এর চেয়ারম্যান লায়ন মুনমুন হাসিনা বারী। কো কনভেনার ছিলেন খাবার বাড়ি রেটুরেন্ট ও গ্রোসারির স্বত্বাধিকারী এবং জেবিবিএ এর সাধারণ সম্পাদক লায়ন মোঃ কামরুজ্জামান কামরুল। আরো সহযোগিতায় ছিলেন শিমুল, ইফফাত।
কর্মকর্তারা বলেন, নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এর সেবা মূলক কার্যক্রম অব্যহত থাকবে। আগামী ২৮ অক্টোবর জ্যাকসন হাইটসে পরবর্তী ফ্রি খাবার বিতরণ করা হবে।
বক্তারা বলেন, পান্ডেমিকের সময়ে আর্থিকভাবে বিপর্যস্ত কমিউনিটির পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV