নিউইয়র্কে কবিতা গানে লিটল ম্যাগাজিন ‘পঞ্চায়েত’র পঞ্চম সংখ্যার প্রকাশনা উৎসব (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2710392862377507/
https://www.facebook.com/USANewsNY/videos/221751878842605/
https://www.facebook.com/USANewsNY/videos/1219315201595817/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে লিটল ম্যাগাজিন ‘পঞ্চায়েত-এর পঞ্চম সংখ্যার পাঠোন্মোচন, আলোচনা এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে ২৬ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয় ‘পঞ্চায়েত’ এর এই অনুষ্ঠান।

মোড়ক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী। তার সাথে ছিলেন ‘পঞ্চায়েত পরিবার’ ছাড়াও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, প্রফেসর আমিনুল হক চুন্নু, নাট্যজন এজাজ আলম, পর্যটক সাইদুর রহমান লিংকনসহ অতিথিবৃন্দ। কবি হাবিব ফয়েজির সঞ্চলনায় আলোচনাপর্বে অংশগ্রণ করেন কবি ফারুক ফয়সল, লেখক এবি এম সালেহ উদ্দিন ও কবি ফকির ইলিয়াস।

‘লিটলম্যাগের ইতিহাস এবং সাহিত্যে এর প্রভাব’ বিষয়ে আলোচনা করেন ফারুক ফয়সল। ‘পঞ্চায়েত’ পঞ্চম সংখ্যার পাঠোদ্ধার করে উপস্থাপন করেন এবি এম সালেহ উদ্দিন। “উত্তর আমেরিকায় বাংলা সাহিত্যচর্চা” বিষয়ে কথা বলেন কবি ফকির ইলিয়াস।
মাসুম আহমদের পরিচালনায় কবিতা পাঠ করেন সোনিয়া কাদির, ফারুক ফয়সল, মোখলেসুর রহমান, মনজুর কাদের, জুলি রহমান,আহমেদ ছহুল, মিশুক সেলিম, ফারহানা ইলিয়াস তুলি, রওশন হাসান, মেহের চোধুরী, কামরুন নাহার রীতা, জান্নাতুল আরা, তাহমিনা শহিদ, হাবিব ফয়েজি, মাকসুদা আহমদ, সালেহীন সাজু, নাসির উল্লাহ, আব্দুস শহিদ, স্বপ্ন কুমার, পল্লব সরকার, কবিতা হোসেইন, বেনজির শিকদার, তাহরিনা পারভিন প্রীতি, পলি শাহিনা, শাম্মি আক্তার হ্যাপি, সারওয়ার চৌধুরী, বদরুজ্জামান রুহেল প্রমুখ।

সাংবাদিক শামিম আহমেদ করেন স্লাইড শো। তারপর গান পরিবেশন করেন শারমিন তানিয়া, তাহমিনা শহিদ এবং কামরুজ্জামান ফয়েজ। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আহমদ মাযহার, এন মজুমদার, আহবাব চৌধুরী খোকন, জলি, ডলি, লুসি, জীবন প্রমুখ।
পঞ্চায়েত এর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাবিব ফয়েজি এবং মাসুম আহমদ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes