নিউইয়র্কে ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের ব্রঙ্কস অফিস উদ্বোধন
https://www.facebook.com/USANewsNY/videos/614422765676543/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের ব্রঙ্কস অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে বর্ণাঢ্য আয়োজনে ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের এ শাখা অফিসের উদ্বোধন করা হয়।
কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল এবং এটর্নী এইচ ব্রুশ ফিসার অথিতিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যৌথভাবে দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও পার্কচেষ্টার টাইমসের প্রেসিডেন্ট মুসা।

অনুষ্ঠানে প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও এটর্নী এইচ ব্রুশ ফিসার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম, পরিচালক রেক্সোনা মজুমদার, রাশেদ মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, কফিল চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, আনোয়ারুল আলম ভূইয়া, এ ইসলাম মামুন, আম্বিয়া বেগম অন্তরা, আবদুর রৌফ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি নের্তৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এটর্নী এইচ ব্রুশ ফিসার বলেন, পার্সোনাল ইনজুরী আইন বিষয়ে তারা এক্সপার্ট। কমিউনিটিকে সর্বোচ্চ আইনগত সহায়তা দিতে কাজ করবে তার এ অফিস।
মোহাম্মদ এন মজুমদার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পার্সোনাল ইনজুরী বিষয়ে সব ধরনের আইনী সহায়তা দিতে কাজ করবে এ অফিস। যাতে বাঙালী কমিউনিটির মানুষ প্রচলিত আইন এবং বিধানের আওতায় সর্Ÿোচ্চ আইনী সেবা পেতে পারেন। উপকৃত হতে পারেন। আর এ জন্য যাবতীয় পরামর্শ দিতে তারা প্রস্তুত।
প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার জানান, তিনি ১৯৯৮ সাল থেকে ম্যানহাটানের প্রখ্যাত ব্যারি সিলভার সোয়াগ ল’ ফার্মে কাজ করছেন। এখন থেকে তিনি ব্যারি সিলভার সোয়াগ ল’ ফার্মের পাশাপশি এটর্নী এইচ ব্রুশ ফিসারের কনসালটেন্ড হিসেবে খন্ডকালীন দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ এন মজুমদার ১৯৯৫ সাল থেকে আমেরিকান বার এসোসিয়েশনের এসোসিয়েট মেম্বার। এছাড়া তিনি ঢাকা বার এসোসিয়েশনেরও মেম্বার ১৯৮৬ সাল থেকে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী