নিউইয়র্কে শরিয়াহ বোর্ডের ‘হালাল সার্টিফিকেট’ পেলো ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে একমাত্র লাইভ চিকেন বিক্রয়ের ক্ষেত্রে ‘শরিয়াহ বোর্ড অব নিউইয়র্ক’ এর সার্টিফিকেট পেলো বাংলাদেশী মালিকানাধীন ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার সকালে শরিয়াহ বোর্ড এর প্রধান মুফতি রুহুল আমিন কাসেমীর উপস্থিতিতে সারসিনা শরীফের পীর শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দীকি, শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন, মসজিদ দারুল ফোরকানের ইমাম মুহাম্মদ ইদ্দ্রিস, মসজিদ সালেহীনের ইমাম ও খতিব হাফেজ এহতেশামুল হক, গ্লোবাল দাওয়াহ ইসলামিক চ্যানেলের সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ সহ শরিয়াহ বোর্ড কর্মকর্তাদের সামনে একমাত্র হালাল পোল্ট্রি’র সার্টিফিকেট গ্রহণ করেন বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’র স্বত্বাধিকারী আব্দুস সালাম ভূইয়া। এ সময় সেখানে আরো ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বিশিষ্ট ফটো সাংবাদিক মোহাম্মদ লুৎফর রহমান বিনু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এহতেশামুল হক। শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন স্বাগত বক্তব্যে বিস্তারিতভাবে বলেছেন কীভাবে একটি প্রাণীর গোস্ত হালাল হয়। তিনি মুসলিম কমিউনিটিকে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি এর জবেহকৃত হালাল গোশত উপভোগ করার আহ্বান জানান।
শর্ষিনার পীর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ইসলামী শরিয়ার আলোকে হালাল খাবার এবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উত্তর আমেরিকার মতো জায়গায় মুসলমানদের হালাল খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে বিসমিল্লাহ পোল্ট্রি যে উদ্যোগ এক যুগ আগে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি দোয়া করি বিসমিল্লাহর মত যারা হালাল বিজনেস এবং হালাল ইনভেস্টমেন্টের উদ্যোগ নিয়েছে সেগুলো যেন আল্লাহ তা’লা কবুল করেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে ৭৫টি লাইভ পোল্ট্রি ফার্ম রয়েছে। এরমধ্যে হালাল হিসেবে ২০টিকে দাবি করা হলেও এই প্রথম শরিয়া বোর্ডের অনুমোদন পেল ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’