নিউইয়র্কে শিশু-কিশোর মেলা ১৩-১৫ মার্চ : মূল বিষয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু-কিশোর মেলা-২০২০। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবছরই প্রথমবারের মত তিনদিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৪ ও ১৫ মার্চ। মেলা বসবে জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ। এবারের শিশু-কিশোর মেলার মূল বিষয় হবে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষ। সেই সাথে নানা অনুষ্ঠানমালার পাশাপাশি মেলায় থাকবে প্রবাসের নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ। ইতিমধ্যেই বাংলাদেশী বংশোদ্ভুত শতাধিক ছেলে-মেয়ে এবারের মেলায় অংশ গ্রহণের জন্য নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। খবর ইউএনএ’র।

জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ৭ মার্চ শনিবার অপরাহ্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা কমিটির পক্ষ থেকে উপরোক্ত তথ্য জানানো হয়। মেলায় মূল বক্তব্য তুলে ধরেন চতুর্থ শিশু-কিশোর মেলার আহ্বায়ক সেমন্তী ওয়াহেদ। এছাড়াও মেলার কোর কমিটির ৫ সদস্যের অপর চারজন তিনদিনব্যাপী মেলার বিভিন্ন অনুষ্ঠানমালা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর প্রতি নিবেদিত এবারের মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের শিশু-কিশোররা ব্যক্তিগত ও দলীয়ভাবে অংশগ্রহণ করবে। মেলায় থাকবে বঙ্গবন্ধু’র প্রতি নিবেদিত অঙ্কন ও স্বল্প দৈর্ঘ্য ভিডিও নির্মাণ ও রচনা প্রতিযোগিতা। বিপুল সংখ্যক শিশু-কিশোর-কিশোরীর অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও সামাজিক কর্মকান্ডে বিশেষ দক্ষতা ও সাফল্যের জন্য ‘বছরের শিশু-কিশোর নায়ক’ (ইয়াং হিরো অফ দি ইয়ার’) নামে থাকবে বিশেষ পুরষ্কার প্রবর্তন করা হবে।

শিশু-কিশোর মেলার প্রথম দিন ১৩ মার্চ শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ১০০ দূর্লভ ছবির প্রদর্শণী, পরদিন ১৪ মার্চ শনিবার থাকবে শিশু-কিশোর কার্নিভাল. পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫ মার্চ রোববার থাকবে নবীন কন্ঠে বঙ্গবন্ধুকে স্মরণ, অতিথিদের কথোপকথন, আলোচনা, হিরো পুরষ্কার, কনসার্ট ফর বঙ্গবন্ধু প্রভৃতি।

সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, ফাহিম রেজা নূর, রানু ফেরদৌস, বিশ্বজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও নতুন প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে সুস্বনা, চন্দ্রিমা, উদিতা, ময়ুরী, দ্যুতি, রেহা, শ্রাবণী, অন্তরা, মৌমি, অধরা, নাফি, ইয়ুকি, শ্রীয়া, সারা, অনাকা, সঙ্গীতা ও জুবায়ের উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সেমন্তী ওয়াহেদ জানান, করোনাভাইরাস পরিস্থিতর আরো অবনতি হলে প্রয়োজনে শিশু-কিশোর মেলার দিন-তারিখ পরিবর্তন করা হবে। তবে এখন পর্যন্ত মেলার দিন-তারিখ ঠিক রয়েছে।
উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নে বিগত দুই বছরের মতো এবছরও মেলার আহবায়ক মনোনীত হন বিশিষ্ট আবৃত্তিকার ও নৃত্য শিল্পী সেমন্তী ওয়াহেদ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests