Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ’র সমন্বয়ে লন্ডন থেকে তারেকের দুই প্রতিনিধি

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 7, 2019 | 8:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের সমন্বয় করতে লন্ডন থেকে তারেক রহমানের দুই বিশেষ দূত আসছেন নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় ৪/৫ খন্ডে বিভক্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির সমন্বয় ঘটাতে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান এবং তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার সায়েম ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। এ সংবাদদাতাকে এ তথ্য জানিয়ে বিএনপির একাধিক নেতা (কমিটি না থাকায় মিডিয়ার সাথে কথা বলার এখতিয়ার নেই বলে) নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘শেখ হাসিনাকে তুমুল বিক্ষোভ দেখানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলকেও বাংলাদেশের বর্তমান বিভিষিকাময় পরিস্থিতির তথ্য অবহিত করতে জেএফকে এয়ারপোর্টে কাল পতাকা প্রদর্শনসহ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অনুমতি সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনার অবতরনের সময় নির্দিষ্টভাবে জানার পরই তা বিমানবন্দর পুলিশকে নিশ্চিত করা হবে।’

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বড় ধরনের শো-ডাউন করা হবে। সেখানে খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রচারপত্র বিলি করাও হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। শুধু তাই নয়, ২৮ সেপ্টেম্বর যদি শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়, তাহলে ঐ হোটেলের বাইরেও মানববন্ধন করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে এসব কর্মসূচির সমর্থনে প্রস্তুতি চলছে। গত সপ্তাহে জ্যামাইকায় আকতার হোসেন বাদলের নেতৃত্বাধীন এবং জ্যাকসন হাইটসে মাহফুজুল মাওলা নান্নু ও এম এ বাতিনের নেতৃত্বাধীন বিএনপির উদ্যোগে পৃথক দুটি সভা থেকেও উপরোক্ত কর্মসূচিতে সকল প্রবাসীর অংশগ্রহণ কামনা করা হয়েছে। বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন এবং মোস্তফা কামাল পাশা বাবুল বলেছেন, ‘বেগম জিয়াকে কারাগারে রেখে ক্ষমতাসীনরা বাংলাদেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ একজন কর্মী বেঁচে থাকতেও সেটি ঘটতে দেয়া হবে না।’

অনুসন্ধানকালে জানা গেছে, লন্ডনে বসবাসরত আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও ব্যারিস্টার সায়েম এর আগেও কয়েক দফা যুক্তরাষ্ট্রে এসে বিবদমান গ্রুপগুলোর সাথে বৈঠক করেছেন। অর্থাৎ সকর গ্রুপের সাথেই তাদের বিদ্যমান সম্পর্ক কাজে লাগিয়ে একই ব্যানারে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালনে তারা সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই লন্ডন থেকে তারেক রহমানের এমন গ্রীণ সিগন্যাল এসেছে বলেও জানা গেছে। একইসময়ে সাংগঠনিক সফরে আসার কথা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের। কিন্তু তার ব্যাপারে সর্বত্র বিরূপ সমালোচনা শুরু হয়েছে। কয়েক মাস আগে মিশিগান, ইলিনয়, ফ্লোরিডা, জর্জিয়া অঙ্গরাজ্য সফরের সময় বিবদমান গ্রুপগুলোর মধ্যেকার বিরোধ আরো উষ্কে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। তাই খোকনের সমন্বয়ে নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র, ম্যাসেচুসেট্্স, টেক্সাসের মত অঙ্গরাজ্যে বিএনপির ঐক্য সুদূর পরাহতই থেকে যাবে বলে সকলে বলাবলি করছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অধিকাংশ নেতার যুক্তি হচ্ছে, ‘সবার আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হলে সুবিধা হবে অঙ্গরাজ্য সমূহে কমিটি গঠন করা। এর আগে সব সময় যুক্তরাষ্ট্র কমিটির তত্ত্বাবধানেই অঙ্গরাজ্য কমিটি হয়েছে। ফলে কোন্দলের অবকাশ ছিল না। কিন্তু এবার অঙ্গরাজ্যে আগে কমিটি গঠনের প্রক্রিয়া অবলম্বনের ফলে গ্রুপিং চরমে উঠেছে। দু’বছর আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমন্বয়ে মিশিগান, ইলিনয়, জর্জিয়া, ওয়াশিংটিন ডিসি, ম্যাসেচুসেট্্স এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য কমিটির অনুমোদন দেয়া হয়। কিন্তু গত দু’বছরে তারা একটি কর্মসূচিও দেখাতে পারেনি। এমনকি খালেদা জিয়াকে কারাগারে নেয়ার প্রতিবাদেও দৃশ্যমান কোন কর্মসূচি গ্রহণে সক্ষম হয়নি। এজন্যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কয়েক সপ্তাহ আগে উপরোক্ত খোকনকে পাঠিয়েছিলেন সকলের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে অঙ্গরাজ্য কমিটি গঠনের। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো-এমন অভিযোগ এসেছে জর্জিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকে। এদিকে, লন্ডন থেকে তারেক রহমানের ক্ষোভের কথা জানার পরই ২০ আগস্ট পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য বিএনপির পক্ষ থেকে ফিলাডেলফিয়া সিটি হলের সামনে খালেদার মুক্তি দাবিতে র‌্যালি করা হয়। সেখানে এই শাখার সভাপতি শাহ ফরিদের নেতৃত্বে ছিলেন মাত্র ২১ জন। অথচ এই রাজ্য কমিটিতে রয়েছেন ৫১ জন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV