নিউইয়র্কে শো টাইম মিউজিকের রিভার ক্রুজ
তোফাজ্জল লিটন : ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম রিভার ক্রুজ অনুষ্ঠিত হলো ৯ জুন রাতে। ইস্ট রিভারে ৩৫৭ জন বাংলাদেশি যাত্রী নিয়ে জাহাজটি ঘুরে বেড়ায় কুইন্স ম্যানহাটনের নানান দর্শনীয় স্থান। শো টাইম মিউজিকের এই আয়োজনে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন শাহ মাহবুব এবং রুকসানা মির্জা। কাওয়ালি গানের সঙ্গে নেচে বিনোদন দেন সিমরান খান। ক্রুজ উদ্বোধন করেন ডাক্তার চৌধুরী সারওয়ার হাসান।
রিভার ক্রুজে অংশগ্রহণকারী প্রজন্ম ৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদিক বলেন, আমরা যেমন গান শুনে আনন্দ পেয়েছি তেমনি উপভোগ করেছি সন্ধ্যার সুন্দর আবহাওয়ায়। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। স্ট্যাচু অব লিবার্টি, জাতিসংঘ ভবন, ইলিচ ও গভর্ণর আইল্যান্ডসহ নানান স্থাপনা দেখেছি নদী থেকে যা নাগরিক জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। খাবারও ছিলো মজাদার। আমি দারুন উপভোগ করেছি এই রিভার ক্রুজ। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসে আমরা সবার কঠোর পরিশ্রম করি। পরিবার নিয়ে আমাদের নির্মল আনন্দের সংস্থান খুব কম। ছোট্ট শিশু নারী পুরুষ সবাই পারিবারিক আবহে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ করেছে এটা দেখেই আমাদের এই আয়োজন সার্থক মনে হয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’