নিউইয়র্কে শ্রদ্ধাবনত চিত্তে ৯/১১ শহীদদের স্মরণ আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/552065816120867
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ বছর আগে ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ৯/১১ এর সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল সম্মুখস্থ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরে গত ১১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা। অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্ট ইন্সপেক্টর কিয়ান রামরী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, হেলথ ফাস্টের ডিস্ট্রিক্ট ম্যানেজার সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নিউইয়র্ক স্টেট মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, পৃষ্টপোষক মিয়া মো. দাউদ, নিউইয়র্ক স্টেট মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আয়োজক সংগঠনের সহ সভাপতি এডভোকেট মো. নাসির উদ্দিন, রফিকুল ইসলাম এবং বি মেহের চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স নূরুল ইসলাম, ডাইরেক্টর অব অর্গানাজিং মো. সাদেকুর রহমান ও রবিউল ইসলাম, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার জয়নাল চৌধুরী লায়েক, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, ডাইরেক্টর আব্দুল বাছির খান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুল প্রমুখ।

বাংলাদেশিসহ ভয়ংকর সেই সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় ৯/১১ এ নিহতদের আত্মার শান্তি কামনা সহ বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
সভাপতি আবদুস শহীদ ৯/১১ এর সন্ত্রাসীদের প্রতি তিব্র ঘৃণা প্রকাশ করে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সস্মরণ অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে স্পন্সর করেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহ উদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি