নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১০ এপ্রিল রোববার। নিউইয়র্কে কুইন্সের জয়া হলে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী শ্রীমঙ্গলবাসীর মিলন মেলায় পরিণত হয় এ ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: মোখলেসুর রহমান। রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইয়াং স্কলার মাওলানা আদিল সাদিক।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ও কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, জেএমসির সহ সভাপতি মনজুর চৌধুরী, জকিগঞ্জ সোসাইটির উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান, সভাপতি আবিদুর রহমান, রাজনগর উন্নয়ন পরিষদের উপদেষ্টা শাহ রকিব আলী, সহ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক হারুন আলী, আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বেঙ্গল ট্যাক্স সার্ভিস’র প্রতিষ্ঠাতা জুলকার হায়দার, এমএন্ডএন হোম কেয়ার এর কর্ণধার সামিউল চৌধুরী ফুরাদ, নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুয়েল গাজী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের
সাংগঠনিক সমপাদক আতিকুল ইসলাম জাকির, বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ জামান চৌধুরী, সৈয়দ জিয়াউস শামস, কামরান চৌধুরী, নওফেল চৌধুরী, মাহবুবুর রহমান বাবলা, পাবলিক সেফটি অফিসার মো: সাইদুর রহমান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইকবাল, দিদার আহমদ শাহীন, শ্যামল কান্তি দাশ, শামীম আরা তারেক, রোকেয়া আকতার চৌধুরী, শওকত আরা শেলী, আবদুস সালাম, নোমান হোসেন, শেখ আবদুল খালিক, জাহেদ চৌধুরী, এবাদ চৌধুরী, কার্যকরী কমিটি ও সদস্যদের মধ্যে ছিলেন সুফিয়ান আহমদ চৌধুরী, মিজানুর রহমান, ঝলক দত্ত, আলতাফ
হোসেন, ইমদাদুল হক ইপু, খলিলুর রহমান, মোস্তফা গাজী সোহেল, মো: বশির, মুজিবুর রহমান রেনু, মুজিবুর রহমান লাভলু, রহিমা নিপা, সুলতানা চৌধুরী পলি, সুলতানা চৌধুরী জলি, ফারহানা রহমান বর্ণা, মোঃ আবুল বাশার, ফয়জ বকস, নুরুল আলম শিবুল, ফজলুর রশীদ টিপু, ইকবাল হোসেন, হাসনাত নোমান শিপার, সজল চৌধুরী হিরন, সুলতান চৌধুরী, সাকিল আলী, রিপন মিয়া, ইমরুল কায়েস, নীগার সুলতানা, কমিউনিটি একক্টিভিস্ট লোকমান হোসেন, মোহাম্মদ নোমান, লিয়াকত আলী খান, মঈন উদ্দিন, হাসনু আলী প্রমুখ। 
প্রবাসী শ্রীমঙ্গলবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সিলেটবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপু এবং সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule